সুপারি চোরাচালানের মামলা ইউপি চেয়ারম্যান কারাগারে

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৮:১০ পিএম

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় অবৈধপথে ভারতে সুপারি চোরাচালান মামলায় তুষখালি ইউনিয়ন চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

সোমবার পিরোজপুর চিফ জুডিশিয়াল আদালতের ম্যাজিট্রেট মো. মাসুম তার জামিন আবদেন নাকচ করে কারাগারে পাঠান। 

আদালতের এপিপি অ্যাড. শ ম হায়দার আলী জানান, ২০২৪ সালের ২৪ জানুয়ারি  রাতে পুলিশ সন্ধ্যা নদীর বিনয়েকপুর এলাকার নদীতে অভিযান চালায়। এসময় দুটি মাছ ধরার ট্রলারে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সুপারি উদ্ধার করে। এ সময় ট্রলার থেকে তিন জনকে আটক করা গেলেও কয়েকজন পালিয়ে যায়। পরে পুলিশ বাদি হয়ে সুপারি চোরাচালানের অভিযোগে নেছারবাদ থানায় আটক মো. হারুন মাঝি, নূর নবী মাঝি, অলি হাওলাদারসহ তুষখালি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করে। এরপর থেকে ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার উচ্চ আদালতের আদেশে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে হয়ে তিনি জামিন আবেদন করেন।

ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে এর আগেও একাধিক মামলা হয়েছিল।

একাত্তর/এসি
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর