উৎপাদক থেকে পাইকার সবার জন্য আসছে অ্যাপ: টিটু

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৪:৫৬ পিএম

বাজারে সাধারণ ক্রেতা যেন হয়রানির শিকার না হন সেজন্য উৎপাদক থেকে শুরু করে পাইকারি এবং খুচরা বিক্রেতাদের জন্য শিগগির অ্যাপস দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বললেন, মধ্যস্বত্বভোগী না রাখতে এবং কারা পণ্য পাইকারি ও খুচরা দরে কেনাবেচা করছে তা নজরদারিতে এই অ্যাপ চালু করা হবে। 

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ (পার্ক বাজার) বাজার মনিটরিংয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া হবে। কোন পণ্য কারা পাইকারি দলে বিক্রি করবে, কত পণ্য বাজারে এলো এগুলো খোঁজখবর রাখা হবে। যাতে কেউ হঠাৎ করে দাম বাড়াতে না পারে।

বাজার স্থিতিশীল রাখতে রমজান পরবর্তী পরিকল্পনা কী, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাজারে পণ্য সরবরাহ যদি ঠিক থাকে, তাহলে মূল্যও নিয়ন্ত্রণে থাকে। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে টিসিবিকে আরও শক্তিশালী করা হবে। আমদানি করা পণ্য টিসিবির মাধ্যমে বাজারে দিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হবে। 

প্রতিমন্ত্রী বলেন, দেশে সরকার নির্ধারিত মূল্যে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছেন। কিছু জায়গায় তার কমেও বিক্রি হচ্ছে। রমজানে বাজারে কোনো পণ্যের ঘাটতি নেই।

বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কোনো কিছুতে অভিযান মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। এটা আমাদের উদ্দেশ্য না। এর উদ্দেশ্য হলে সচেতনতা বৃদ্ধি করা। পাশাপাশি কেউ যেন মজুদ করতে না পারে এবং সাপ্লাই চেইন যেন ঠিক থাকে তা নজরদারী করা।

বাজার মনিটরিংয়ে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ সরকারি কর্মকর্তারা।

একাত্তর/এসি
কৃষক কার্ডের উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় ১৫ জনকে কৃষককে...
আগামী পহেলা বৈশাখ ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
যমুনা সেতুর পূর্ব পাড়ে ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা’ ও পশ্চিম পাড়ে ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা’র নাম থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে নতুন করে নামকরণ করা হয়েছে। থানা দুটির নাম দেওয়া হয়েছে ‘যমুনা সেতু...
যমুনা সেতুর ওপর দিয়ে দ্রুত গতিতে রেল চলাচলের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। মঙ্গলবার (১৮ মার্চ) উদ্বোধন হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ এবং বাংলাদেশের দীর্ঘতম যমুনা রেল সেতুর। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর