মুম্বাইয়ে অটল সেতু থেকে ঝাঁপ নারী চিকিৎসকের

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১১:১৩ পিএম

মুম্বাইয়ের অটল সেতু থেকে ঝাঁপ দিয়েছেন এক নারী চিকিৎসক। সোমবার দুপুরে সদ্য নির্মিত সমুদ্র সেতু থেকে নিচে সাগরে ঝাঁপিয়ে পড়েন পারেল এলাকার বাসিন্দা ওই নারী। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়।

অটল সেতু থেকে ওই নারীর ঝাঁপিয়ে পড়ার পর থেকেই শুরু হয় খোঁজ। পুলিশ সংশ্লিষ্ট নারী চিকিৎসকের বাড়ি থেকে উদ্ধার করেছে একটি সুইসাইড নোটও। ফলে আত্মহত্যার উদ্দেশেই ওই নারী সেতু থেকে ঝাঁপ দেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।

মুম্বাই পুলিশ জানায়, কিঞ্জল কান্তিলাল শাহ নামের ওই নারী পেশায় একজন চিকিৎসক। দাদাসাহেব ফালকে রোডে নবীন আশা নামে এক বহুতল ভবনে বাবার সঙ্গে থাকতেন ৪৪ বছর বয়সী ওই নারী। বেশ কয়েক বছর ধরে মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন বলেও জানায় পুলিশ।

সোমবার একটি ট্যাক্সিতে করে তিনি অটল সেতুর দিকে যান। এরপর তিনি চালককে তিনি গাড়ি থামাতে বলেন। নির্দিষ্ট জায়গা না পেলে গাড়ি থামাতে পারবেন না বলে চালক তাকে জানান।

ট্যাক্সিচালক জানান, গাড়ি থেকে নেমেই  তিনি ছুটে সেতুর রেলিংয়ের দিকে যান। তাকে থামানোর কোনো সুযোগই পাননি গাড়িচালক। তার আগেই ওই নারী অটল সেতু থেকে ঝাঁপ দেন বলে জানান তিনি।

ওই নারী চিকিৎসকের খোঁজে এখনও উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানায় মুম্বাই পুলিশ।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় চলমান সংঘাত এবার এক চূড়ান্ত এবং ভয়াবহ পরিণতির দিকে মোড় নিতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করে ইরানকে হুমকি...
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বৃষ্টির জল জমে পানিবন্দি হয়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
অবিরাম বর্ষণে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। সোমবার দিনভর ভারী বৃষ্টির পর নগরীটিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে।
আসাম এবং বিহারের পর এবার ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে ভারতের মহারাষ্ট্রের মুম্বাই শহর। এর ফলে দেশটির বাণিজ্যিক রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। ভোগান্তি এড়াতে অনেক এলাকার...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর