ইরানকে ট্রাম্পের নজিরবিহীন গালিগালাজ ও চরম হুঁশিয়ারি

‘হরমুজ না খুললে জ্বলবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু’

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম

মধ্যপ্রাচ্যের আকাশ ও জলসীমায় চলমান সংঘাত এবার এক চূড়ান্ত এবং ভয়াবহ পরিণতির দিকে মোড় নিতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত আক্রমণাত্মক ও অশালীন ভাষা ব্যবহার করে ইরানকে হুমকি দিয়েছেন, আজ রোববারের (৫ এপ্রিল) মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ উন্মুক্ত না করলে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও বড় বড় সেতুগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে অত্যন্ত কঠোর ও কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে তেহরানকে লক্ষ্যবস্তু করেন। তিনি লিখেছেন, আজ ইরানে হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন। এর আগে বিশ্ব এমন কিছু কখনো দেখেনি।

ইরানি নেতাদের ‘পাগল’ ও গালিগালাজ করে তিনি আরও বলেন, অভিশপ্ত প্রণালীটি খুলে দাও, নয়তো তোমাদের নরকের মধ্যে বাস করতে হবে। শুধু তাকিয়ে দেখো কী হয়! নিজের পোস্টের শেষে তিনি বিদ্রূপাত্মকভাবে ‘ঈশ্বর মহান’ শব্দটিও যোগ করেন।

বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ট্রাম্প এর আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, এই জলপথ পুনরায় সচল না করলে ইরানের ওপর ‘পুরো নরক’ নামিয়ে আনা হবে। রবিবারের এই নতুন হুমকি সেই আল্টিমেটামেরই বাস্তব রূপায়ন বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা।

ট্রাম্পের এই চরম উত্তেজনাকর বার্তার আগে ইরানের জয়েন্ট কমান্ড থেকেও একটি শক্ত পাল্টা বিবৃতি দেয়া হয়েছে। ইরানের খতাম আল-আম্বিয়া হেডকোয়ার্টার্স জানিয়েছে, ইসরাইল যদি ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়, তবে ইরানও হাত গুটিয়ে বসে থাকবে না।

তেহরান স্পষ্ট করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি ইরানের কোনো বেসামরিক স্থাপনায় আঘাত হানে, তবে তারা ইসরায়েলসহ উপসাগরীয় আরব দেশগুলোর তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার মাত্রা বহুগুণ বাড়িয়ে দেবে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইতিমধ্যে তারা ইসরায়েল এবং বেশ কিছু আরব দেশের তেল স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষই বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে।

একদিকে মার্কিন প্রেসিডেন্টের ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’ পালনের হুমকি, অন্যদিকে ইরানের তেল অবকাঠামো ধ্বংসের পাল্টা শপথ- সব মিলিয়ে ৫ এপ্রিল দিনটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক রক্তক্ষয়ী এবং অন্ধকারময় দিন হিসেবে চিহ্নিত হওয়ার উপক্রম হয়েছে। বিশ্ববাসী এখন গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, ট্রাম্পের এই ‘নরক’ নামানোর হুমকি আজই পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয় কি না।

তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর