পানির নিচে মুম্বাই, ‘রেড অ্যালার্ট’ জারি

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৫:৩৩ পিএম

অবিরাম বর্ষণে বিপর্যস্ত ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। সোমবার দিনভর ভারী বৃষ্টির পর নগরীটিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিঘ্নিত হচ্ছে ফ্লাইট ও ট্রেন পরিষেবা, সাথে সড়কে তীব্র যানজট। মঙ্গলবার মুম্বাই ও এর আশপাশের এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মুম্বাইয়ে অধিকাংশ এলাকায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। যা ২০১৯ সালের পর নগরীটিতে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। 

আগামী ১২ জুলাই পর্যন্ত মুম্বই ও এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

মঙ্গলবার বিকেল পর্যন্ত রায়গড় এবং রত্নাগিরি জেলার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পালঘর এবং থানে জেলায়। 

বৃষ্টিতে প্লাবিত হওয়ার কারণে মুম্বই, নভি মুম্বই, থানে, রায়গড়, আলিবাগ এবং পানভেলের সব স্কুলকলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম।  

মুম্বই সেন্ট্রাল রেলওয়ের অন্তর্গত রেললাইনের একাংশ ডুবে গেছে। থমকে গেছে শহরের লোকাল ট্রেন পরিষেবা। উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প চালিয়েও লাইন থেকে পানি অপসারণ করা যায়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী। মুম্বাইয়ে ঢোকার মুখে আটকে আছে দূরপাল্লার বহু ট্রেন। কিছু ট্রেন নতুন করে শিডিউল করা হচ্ছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও ছবিতে দেখা যায়, নগরীর অধিকাংশ সড়কে হাঁটু পানি, কোথাও কোথাও তা কোমর পর্যন্ত ঠেকেছে। এর মধ্যেই মানুষ জরুরি কাজে বাইরে বের হচ্ছে। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন শহরের খেটে খাওয়া মানুষ। 

এদিকে বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মুম্বই বিমানবন্দর থেকে বিমান ওঠানামাতেও ব্যাঘাত দেখা দিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রায় এক ঘণ্টা পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সকাল ১১টা পর্যন্ত ৫০টিরও বেশি উড়ান বাতিল করা হয়েছে। 

জরুরি প্রয়োজন ছাড়া মুম্বাইবাসীকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে মুম্বই নগর কর্তৃপক্ষ। পাশাপাশি সমুদ্রসৈকতে বা নিচু এলাকায় না যেতে পরামর্শ দেয়া হয়েছে। 

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর