ভারী বর্ষণে স্থবির মুম্বাই, চারজন নিহত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে। বৃষ্টির জল জমে পানিবন্দি হয়ে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

দুর্যোগের কারণে বৃহস্পতিবার সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টি ও বন্যাজনিত কারণে চারজন মারা গেছেন। বুধবার সন্ধ্যায় সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল প্রায় ২৭৫ মিলিমিটার। তুমুল বৃষ্টিতে শহরের ট্র্যাফিক ব্যবস্থাপনা প্রায় ভেঙে পড়ে।

আরও বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় শহরব্যাপী জরুরি সংকেত জারি করেছে কর্তৃপক্ষ। এসময় মানুষকে বাড়িতেই অবস্থান করার অনুরোধ করা হয়েছে। 

শুক্রবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আর মৎস্যজীবীদের উপকূল থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান করেছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ড্রোন ফুটেজ থেকে দেখা গেছে, প্লাবিত মহাসড়কে যানবাহনের জটলা বেঁধে আছে। অনেক চালককে তখনও গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়। আবার বিরক্ত অনেক চালক রাস্তায় গাড়ি ফেলেই চলে গেছেন। 

এদিকে, রাস্তায় যানবাহন না থাকায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করতে বাধ্য হন কর্মব্যস্ত শহরটির লাখো মানুষ।

ভারতের আবহাওয়া অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এবারের বৃষ্টির মৌসুম স্বাভাবিকের চেয়েও সপ্তাহকাল বেশি সময় চলছে।

এদিকে, ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যের কিছু অংশে বৃহস্পতিবার মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে অন্য এক বিবৃতিতে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

একাত্তর/জো
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের উত্তরাখণ্ডে আলোচিত ও চাঞ্চল্যকর অনকিতা ভাণ্ডারি নির্মম হত্যাকাণ্ডের ন্যায়বিচার এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এক চমকপ্রদ রাজনৈতিক ঘটনার জন্ম দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর