চাকরির বিজ্ঞাপন দিয়ে যেভাবে টাকা হাতাতেন তারা 

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৯:১৯ এএম

চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে গাজীপুর থেকে চার নারীসহ সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাব।

বুধবার রাতে নগরীর বোর্ড বাজার হারিকেন রোড এলাকার রশিদ মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল।

এ সময় চাকরি প্রত্যাশী ২৭ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় ভিজিটিং কার্ড, ভর্তি ফরমের প্যাডসহ প্রতারণার কাজে ব্যবহার করা বিভিন্ন সামগ্রী।

সংঘবদ্ধ এই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভনের বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রত্যাশীদের আকৃষ্ট করার পর তাদের কাছ থেকে অর্থ নিতে বলে জানিয়েছেন র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, অফিস নিয়ে এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকের মাধ্যমে লোভনীয় বেতনে বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে বেকার তরুণ-তরুণীদের আকৃষ্ট করেন।

এরপর তারা চাকরি প্রত্যাশীদের টাকা আত্মসাৎ শুরু করেন। প্রতারণার শিকার বুঝতে পেরে অনেক টাকা ফেরত চাইলে তাদের ভয়ভীতি, হুমকি এমনকি মারধরও করা হতো।

কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পেয়ে এ বিষয়ে তদন্তে নামে র‍্যাব। এরপর অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেপ্তার করা হয়।

আরবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর