প্রধানমন্ত্রীর সঙ্গে সুগত বসুর সাক্ষাৎ

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১০:৫৯ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুক্রবার সন্ধ্যায় গণভবনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সুগত বসু সৌজন্য সাক্ষাৎ করেন।  বৈঠকে তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে বন্ধনের ওপর আলোকপাত করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।

সুগত বসু, সুভাষ চন্দ্র বসু এবং শরৎ চন্দ্র বসুর পরিবারের সদস্য। তিনি শরৎচন্দ্র বসুর নাতি।

এর আগে বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্মৃতি সংরক্ষণ’ শিরোনামে একক বক্তৃতা দেন সুগত বসু। নিজের বক্তব্যে ভারতের স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি নেতা সুভাষ চন্দ্র বসুর ভ্রাতুষ্পুত্র শিশির কুমার বসু ও তার স্ত্রী কৃষ্ণা বসু মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে যে অবদান রেখেছেন তার বিস্তারিত তুলে ধরলেন তাদের ছেলে অধ্যাপক সুগত বসু। 

সুগত বসুর ভাষ্যে উঠে আসে, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে কলকাতার নেতাজি ভবনের নানা উদ্যোগের কথা। ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও তৎকালীন ভারতে অন্যতম সেরা চিকিৎসকদের একজন শিশির কুমার বসু এপ্রিলের শুরুতেই তার কাজ শুরু করেন।

সুগত বসু শোনান, এপ্রিল মাসে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের পর মন্ত্রিপরিষদ সদস্যরা কলকাতার নেতাজি ভবনে নিয়মিত যাতায়াত শুরু করলেন। তখন মুক্তিযোদ্ধাদের নানাভাবে সাহায্য করার লক্ষ্যে এপ্রিল মাসে নেতাজি ভবনের নিচতলায় বিভিন্ন কার্যক্রম শুরু হলো। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ২৫ শয্যাবিশিষ্ট অস্থায়ী হাসপাতালের কার্যক্রম শুরু হয় নেতাজি ভবনের সামনে। পরে শিশির কুমার বসুর পরামর্শে সত্যেন বসু রায়ের নেতৃত্বে বনগাঁ সীমান্তে বকচরা নামক স্থানে ফিল্ড হাসপাতাল নির্মাণ করা হয়। সেই হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগের দায়িত্বে ছিলেন ডা. অশোক সেনগুপ্ত। শিশির বসু ফিল্ড হাসপাতাল স্থাপন করে থেমে থাকেননি। পাকিস্তানি হানাদারদের ভীতিজাগানিয়া সীমান্ত চৌকি পেরিয়ে যশোর, খুলনার নানা হাসপাতালে নিয়মিত ওষুধ সরবরাহ করতেন তিনি।

সেপ্টেম্বর মাস, শিশির কুমার বসু ও তার স্ত্রী কৃষ্ণা বসুর নজর তখন ইউরোপে। বাঙালির মুক্তিসংগ্রামে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ে ব্রতী হন তারা।

১৯৭২ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কলকাতার রাজভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সুভাষ চন্দ্র বসু তার জেল জীবনে গানের খাতায় ১৭টি প্রিয় গান স্বহস্তে লিখে রেখেছিলেন। তাতে ছিল বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’। সিল্ক স্ক্রলে লাল অক্ষরে সেই গানগুলোর প্রতিরূপ করে শিশির বসু ও কৃষ্ণা বসু তা তুলে দেন বঙ্গবন্ধুর হাতে।

সুগত বসু বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মুক্তির গান নেতাজির জয়গান। আমরা বিশ্বাস করি, এই বাংলার মাটি, জল, আকাশ, সবুজ-শ্যামল প্রকৃতি বাঙালিকে যে বিশেষ বৈশিষ্ট্য প্রদান করেছে, তার প্রভাব পড়েছে বাঙালির শিক্ষা-দীক্ষা ও স্বভাবে। এই নরম মাটিতে জন্মেছেন বলেই বাঙালি সত্য-সুন্দরের উপাসক।

তিনি বলেন, ষাটের দশকে পূর্ব পাকিস্তানের সৃষ্টিশীলতার খবর কলকাতায় পৌঁছে যেত। তখন শামসুর রাহমানের কবিতা এ দেশে দারুণভাবে সমাদৃত। ১৯৭১ সালের পরে দুই বাংলার সাহিত্য-সংগীত জগতে এক নতুন মেলবন্ধনের সূচনা হয়। দুই বাংলার পরিচয়টা তখন আরও নিবিড় হলো।

শুক্রবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের মিলনায়তনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার ট্রাস্টি ডা. সারওয়ার আলী, সারা যাকের, আসাদুজ্জামান নূর ও মফিদুল হক। 

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর