বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টুয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন

আপডেট : ১৯ জুলাই ২০২১, ০৯:১৩ পিএম

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যচ টি-টুয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন করা হয়েছে। আগের সূচির চেয়ে একদিন আগেই শুরু হয়ে সিরিজ শেষ হবে দুইদিন আগে। 

সোমবার (১৯ জুলাই) এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত নেয়া হয়। 

আগের সূচি অনুযায়ী সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ছিল ২৩ জুলাই, ২৫ জুলাই ও ২৭ জুলাই। তবে পরিবর্তনের ফলে প্রথম টি-টুয়েন্টি অনুষ্ঠিত হবে ২২ জুলাই। ২৩ জুলাই দ্বিতীয় টি-টুয়েন্টির পর একদিন বিরতি দিয়ে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। 

এর আগে একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও ২-১ এ এগিয়ে আছে টাইগাররা। 

টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।


একাত্তর/এসজে 


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
ইউরোপীয় ফুটবলের বিশাল সব জায়ান্ট ক্লাবগুলোর জন্য যেন এক নতুন বিভীষিকার নাম নরওয়ের ‘আস্পমিরা স্টেডিয়াম’। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এই বরফশীতল ফাঁদে পা দিয়ে ১-০ গোলের তেতো হার নিয়ে মাঠ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর