মেঘনায় নৌকাডুবি: আরও দুই মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ছয়

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৩:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি ভ্রমণ তরী ডুবির ঘটনায় এক শিশুসহ আরও দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে ওই ঘটনায় তিন জনের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ আছে ছয় জন।

শনিবার দুপুর একটার দিকে নতুন করে যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন- মৌসুমি (২৫) ও তার মেয়ে মাহমুদা (৭)। তারা ভৈরব হাইওয়ে থানার পুলিশের কনস্টেবল সোহেল রানার স্ত্রী ও সন্তান।

এদিকে প্রথমে যে নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল তার পরিচয় শনাক্ত করা গেছে। ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানিয়েছেন ওই নারীর নাম সুবর্ণা (৪০)। তিনি ভৈরবের কমলপুরের বাসিন্দা।

শনিবার দুপুর পর্যন্ত নিখোঁজ ছিলেন আট জন। তারা হলেন- ভৈরবের আমলা পাড়ার ঝন্টু দের স্ত্রী রুপা দে (৩০), টুটন দের পঞ্চম শ্রেণি পড়ুয়া মেয়ে মেঘলা দে আরাধ্যা (১১) ও ঝুটন দের ভগ্নিপতি কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার বেলন দে (৩৫), ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের সোহেল রানা (৩০), স্ত্রী মৌসুমী (২৫), মেয়ে মাহমুদা (৭), ছেলে রাইসুল (৫) ও নরসিংদীর বেলাব উপজেলার দাড়িয়াকান্দি গ্রামের দারু মিয়ার মেয়ে আনিকা ইসলাম।  তাদের মধ্যে আজ মৌসুমি ও মাহমুদার মরদেহ উদ্ধার হলো।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি মো. এনামুল হক জানিয়েছেন, পাঁচ জন ডুবুরি কাজ করছেন। নদী অনেক গভীর। নীচের দিকে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

শুক্রবার সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলার ভৈরব রেলসেতুর তিন নম্বর পিলারের কাছে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি ভ্রমণ তরী ডুবে যায়। এ ঘটনায় ওই দিন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়, নিখোঁজ থাকে বেশ কয়েকজন।

একাত্তর/এসি
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর