সাভারে চুরি যাওয়া শিশু নারায়ণগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার এক

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১০:৫৬ এএম

সাভারের আমিনবাজার থেকে চুরি যাওয়া এক শিশুকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ।

এর আগে শনিবার দুপুর সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মাহবুব সিকদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শিশুটি উদ্ধার করা হয়।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুণ অর রশিদ জানান, শনিবার নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে চুরি হওয়া শিশুকে উদ্ধার করা হয়। একই সাথে মানব পাচার মামলার আসামী মাহবুব সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি পিরোাপুরে। এর আগে গত ১৬ মার্চ দুপুরে সাভারের আমিনবাজারের বেগুনবাড়িরটেক এলাকার আব্দুল মান্নানের বাড়ির ভাড়াটিয়া মো: শাহীনের আড়াই বছরের শিশু কন্যা নুসরাত চুরি হয়।

গ্রেপ্তার আসামির নাম- মাহবুব সিকদার (৪৫)। সে পিরোজপুর জেলার কাউখালী থানার কাউখালী এলাকার সোহরাব সিকদারের ছেলে। সে আমিনবাজার এলাকার একই বাড়ির ভাড়াটিয়া। গ্রেপ্তার মাহবুব সিকদার মানব পাচার চক্রের সদস্য। 

তিনি আরও বলেন, চুরি যাওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে গ্রেপ্তার আসামিকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

এআর
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর