মরা গরুর মাংস বিক্রি, আটক দুই, মাংস জব্দ

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৭:১০ পিএম

বাগেরহাটে মরা গরু কেটে প্রকাশ্যে মাংস বিক্রি করছিল একটি চক্র। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রশাসনে জানালে দুই জনকে আটক ও দুই ড্রাম মাংস জব্দ করা হয়। তবে এ ঘটনা পালিয়ে গেছেন আরও একজন।

রোববার দুপুরে জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের খাদা গ্রাম থেকে আটক ও মাংস জব্দ করা হয়। 

আটকরা হলেন- ওই গ্রামের ডালিম ও আল আমিন। সম্পর্কে তারা দুই ভাই। তবে এ ঘটনায় তাদের আরেক ভাই পালিয়ে গেছেন।

স্থানীয়রা জানান, রায়েন্দা পাঁচরাস্তা মোড়ের প্রশাসন মার্কেটে প্রকাশ্যে বিক্রি হচ্ছিলো এই মরা গরুর মাংস। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

তাদের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় চক্রটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকা থেকে মরা ও অসুস্থ পশু কিনে পাঁচরাস্তা প্রশাসন মার্কেটে কম দামে মাংস বিক্রি করে আসছে। 

তবে আটক ডালিম ও আল আমিন জানান, তারা মরা গরুর মাংস বিক্রির সঙ্গে জড়িত না। তিন ভাই সবাই আলাদা আলাদাভাবে ব্যবসা করেন। এই মাংস তাদের অপর ভাই হালিমের। সে ফেলে পালিয়ে গেছে। 

শরণখোলা থানার ডিউটি অফিসার এসআই তাইজুল ইসলাম জানান, অভিযানে আটক দুই ব্যক্তি, গরুর মাংস থানা হেফাজতে রয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে অভিযান চালানো হয়। বেশকিছু মাংস বিক্রিও করেছে তারা। অভিযান টের পেয়ে চক্রটি মাংসগুলো লুকানোর চেষ্টা করছিল। এক পর্যায়ে মার্কেট থেকে কিছুটা দূরে বান্দাঘাটা স্লুইস গেট এলাকা থেকে দুটি ড্রামে ভরা প্রায় এক মণ মাংস, চামড়া ও নাড়িভুড়ি জব্দ করা হয়েছে। চক্রের দুই সদস্যকে আটক করা গেলেও একজন পালিয়ে গেছে। আটকদের শরণখোলা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর