রাশিয়ায় হামলার পর ফ্রান্সে সর্বোচ্চ সতর্কতা 

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০১:৪২ পিএম

রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ফ্রান্সে সর্বোচ্চ সন্ত্রাসী সতর্কতা জারি করেছে দেশটির সরকার।

রোববার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে জ্যেষ্ঠ নিরাপত্তা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বৈঠকের পর প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল একথা জানান। 

শুক্রবার রাতে রাশিয়ার ক্রোকাস সিটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ১৩৭ জন নিহত হয়েছেন। এটাকে ২০ বছরের মধ্যে রাশিয়ার অভ্যন্তরে সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। ইসলামিক স্টেট খোরাসান (আইএসকে)। 

ভয়াবহ ওই হামলার পর নড়েচড়ে বসেছে ফ্রান্স সরকার। অলিম্পিক আসর শুরুর আগেই পশ্চিম ইউরোপের এই দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হলো। কয়েক মাস পরেই প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। 

এক্স হ্যান্ডেলের এক পোস্টে প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল জানান, ইসলামিক স্টেট মস্কোর হামলার দায় স্বীকার করা এবং আমাদের দেশেও একই ধরনের হুমকির বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

ফ্রান্সের সন্ত্রাসী সতর্কতা ব্যবস্থার তিনটি স্তর রয়েছে। এর মধ্যে একটি হলো- সর্বোচ্চ স্তর হলো ফ্রান্সের অভ্যন্তরে অন্য দেশের মাটিতে যখন কোনো আক্রমণ হয়, সেই ঘটনাকে আসন্ন হুমকি ধরে নিয়ে সতর্কতা জারি করা হয়। 

সর্বোচ্চ স্তরের সন্ত্রাসী সতর্কতা জারি করা হলে ট্রেন স্টেশন, বিমানবন্দর ও ধর্মীয় উপাসনালয়গুলোর মতো জনসমাগমের জায়গায় সশস্ত্র বাহিনীর টহল বাড়ানো হয়। পাশাপাশি গ্রহণ করা হয় ব্যতিক্রমী নানা নিরাপত্তা ব্যবস্থা।

২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসের রেস্টুরেন্ট, বার, কনসার্ট হলে একযোগে হামলা করে আইএস। বন্দুকধারী ও আত্মঘাতীদের সেই হামলায় নিহত হয় ১৩০ জন। 

প্যারিস হামলার পর থেকে আইএসের কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত সতর্ক হয়েছে দেশটির সরকার। 

আরআর/আরবি 
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর