ধর্মঘটে চিকিৎসকরা, দ্বারে দ্বারে ঘুরে মারা গেলেন রোগী

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৫ পিএম

দক্ষিণ কোরিয়ায় চিকিৎসকদের অব্যাহত ধর্মঘটে এক রোগী চিকিৎসা না পেয়ে মারা গেছেন। প্যারামেডিকরা ওই রোগীকে অন্তত সাতটি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু হাসপাতালে চিকিৎসক ও বেড না থাকায় তিনি অ্যাম্বুলেন্সের ভেতরেই মারা যান। খবর বিবিসির।

মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদন জানিয়েছে, ৮০ বছর বয়সী ওই বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে করে বেশ কয়েকটি হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও বার বার তাদের ফিরিয়ে দেওয়া হয়। 

ডেজন শহরের প্যারামেডিকরা পরে দেশটির সরকারি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির জন্য বৃদ্ধাকে নিয়ে যাওয়ার আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অ্যাম্বুলেন্সেই মারা যান।

ধারণা করা হচ্ছে, চিকিৎসকদের ধর্মঘটে সঙ্গে যুক্ত এটি সরাসরি প্রথম মৃত্যু।

ঘটনাটি দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং মঙ্গলবার সরকারি কর্মকর্তারা জানান তারা এই মামলাটিকে তদন্ত করে দেখবেন।

একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সরকার এই মাসের শেষ নাগাদ চিকিৎসকদের কাজে যোগ দেওয়ারও আহবান জানান এবং অবিলম্বে কাজে যোগ না দিলে তাদের লাইসেন্স বাতিলের হুমকিও দেয়।  

উন্নত দেশের মধ্যে দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে কম চিকিৎসক রয়েছে রোগীর অনুপাতে। সেখানে প্রতি এক হাজার মানুষের জন্য দুই দশমিক পাঁচ জন চিকিৎসক রয়েছেন। তাই দেশটির সরকার আরও মেডিক্যাল স্কুলে করার সিদ্ধান্ত নিয়ে ছিলো। 

কিন্তু সরকারের এই সিদ্ধান্ত নিয়ে খুশি হতে পারেনি দেশটির চিকিৎসকরা। অধিক সংখ্যক ডাক্তার থাকলে প্রতিযোগিতা আরও বেড়ে যাবে। তাতে চিকিৎসকদের আয়ও ও সুযোগ-সুবিধা কমে যাবে। এই জন্য চিকিৎসক বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে সপ্তাহখানেক ধরে কাজ বন্ধ রেখে ধর্মঘট করছেন দেশটির ইন্টার্ন ও আবাসিক চিকিৎসকরা। 

দেশটির প্রায় ৯ হাজার জুনিয়র ডাক্তার কাজ বন্ধ রেখে ধর্মঘট করছেন। আর সারা দেশে শতাধিক হাসপাতালে প্রায় ১০ হাজার চিকিৎসক ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টভুক্ত (ওইসিডি) অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রায় সব হাসপাতাল বেসরকারি থাকার কারণে দেশটিতে চিকিৎসকদের বেতন সবচেয়ে বেশি। এমনকি সরকারি হাসপাতালের চিকিৎসকরা লাখ লাখ টাকা বেতন পান।

একাত্তর/এসি
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছেই ইনচিওন শহরের এক জনাকীর্ণ শপিংমলে এক ব্যক্তির নৃশংস ও এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত আটজন কেনাকাটা করতে আসা ক্রেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকালের...
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং শুক্রবার স্পষ্টভাবে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে দেশকে সামরিক সংকটে ফেলতে পারে, এমন কোনো সামরিক সম্পদ তিনি সেখানে মোতায়েন করবেন না। তবে, ওই অঞ্চলে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত, সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্যে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত যৌথ উভচর অবতরণ মহড়া বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর