পঞ্চগড়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কিনোয়া

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০১:৪৭ পিএম

উত্তরের জেলা পঞ্চগড়ে সুপার ফুড চিয়া সিডের পর এবার বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ‘কিনোয়া’। স্বাস্থ্য সম্মত পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ এই কিনোয়া চাষকে ঘিরে জেলার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে। লাভজনক ফসল হওয়ায় এই চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।

ইউটিউবে দেখে ১২ বিঘা জমিতে দক্ষিণ আমেরিকান ঔষধি গুণসম্পন্ন কিনোয়ার চাষ করছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আমিনুর রহমান।

দক্ষিণ আমেরিকার আরেক ফসল চিয়া সিডের মতই ব্যবহার হয় কিনোয়ার বীজ। প্রতি বিঘা জমিতে কিনোয়া চাষে খরচ হয় ২০ টাকা, বীজ পাওয়া যায় ৬ থেকে ৭ মন। মানভেদে প্রতি কেজি কিনোয়া বীজ বিক্রি হয় ৬শ’ থেকে ১১শ’ টাকায়।

কিনোয়া চাষি আমিনুর রহমান জানান, প্রতি বিঘায় খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। যার প্রতি বিঘার ফসল বিক্রি হবে ৯০ থেকে এক লাখ টাকায়।

আমিনুরের সফলতা দেখে এই বিদেশি ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন এলাকার অনেক কৃষক। প্রতিদিন তারা দেখতে আসছেন আমিনুরের জমি, এরই মধ্যে কিনোয়া চাষ শুরু করেছেন আরও দু’জন।

স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, পঞ্চগড়ের মাটি ও আবহাওয়া কিনোয়া ও চিয়া সিডের মত সুপার ফুড চাষের উপযোগী। এই ফসল চাষ লাভজনক হওয়ায় নতুন চাষিদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

পঞ্চগড়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, কৃষকরা প্রতি বিঘায় এক থেকে দেড় লাখ টাকাও আয় করছে। আমরা তাদের সহায়তা করছি।

আগেও বিদেশি সুপার ফুড চিয়া সিড চাষ করেছেন আমিনুর রহমান। সেই সফলতা থেকে এখন নতুন নতুন বিদেশি ফসল চাষেই আগ্রহ তার।

 

একাত্তর/আরএ
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে গরু খুঁজতে গিয়ে মো. তমিজ উদ্দীন (৭৮) নামের এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। এরই জেরে শনিবার (৮ আগস্ট)...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর