জনতা ব্যাংকের এক শাখায় গ্রাহকদের টাকা উধাও

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১২:৫২ পিএম

সিরাজগঞ্জের বেলকুচিতে লোপাট হাওয়া জনতা ব্যাংকের ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকার হদিস এখনো মেলেনি। এরইমধ্যে ব্যাংকের তামাই শাখার গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাওয়ায় প্রমাণ মিলছে।

এদিকে টাকা লোপাটের খবরে ব্যাংকে ভিড় করছেন গ্রাহকরা। টাকা লোপাটের রহস্য উদঘাটনে কাজ করছে, বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংকের অনুসন্ধান টিম।

নিজেদের সম্পদ বন্ধক রেখে বেলকুচির তামাই শাখার জনতা ব্যাংক থেকে সিসি লোন করিয়েছিলেন স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার সকালে ব্যাংকে হাজির হয়ে দেখেন কারো অ্যাকাউন্টে ৫ লাখ, কারো ১৫ লাখ বা কারো আরও বেশি টাকার হদিস নেই।

এর আগে গত ২৪ মার্চ এই শাখারই ভল্ট থেকে ৫ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা উধাওয়ের ঘটনা প্রকাশ পায়। এর পরই ব্যাংকে ভিড় জমান গ্রাহকরা। হিসাব বিবরণী তোলার পর দেখতে পান গরমিল।

জনতা ব্যাংকের বেলকুচির তামাই শাখার পিয়ন মো. শহিদুল ইসলাম জানান, কর্মকর্তাদের নির্দেশে বিভিন্ন সময় টাকা জমার স্লিপ ও চেকের পাতায় স্বাক্ষর করেছেন। তবে তা নিয়ে ম্যানেজার কী করেছেন সেটা তিনি জানেন না।

এদিকে হিসাবে গরমিলের ঘটনা তদন্ত করছে জনতা ব্যাংকের তদন্ত টিম, তবে এখনই কিছু জানাতে চাননি এর সদস্যরা। 

জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) সাদিকুর রহমান জানান, তদন্ত চলছে। বিস্তারিত প্রতিবেদনের পর জানা যাবে।

গ্রাহকরা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকির অভাবে দীর্ঘ দিন থেকে এই শাখায় অনিয়ম হয়ে আসছে। টাকা গরমিলের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি তাদের।

 

একাত্তর/আরএ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর