মুক্ত বাণিজ্যে বাংলাদেশ-চীনের সহযোগিতা বাড়বে: সচিব 

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৫:২১ পিএম

বাংলাদেশের সঙ্গে চীনের মুক্ত বাণিজ্য চুক্তি হলে দুদেশের বিনিয়োগ সহযোগিতা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

আর এই চুক্তি হলে চীনের বিনিয়োগকারীরা আস্থার সাথে এ দেশে বিনিয়োগ করতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্য সচিব। এর আগে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন নিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে বৈঠক করেন তিনি।

তপন কান্তি বলেন, বাংলাদেশ-চীন দুই দেশের বাণিজ্য সম্পর্ক খুবই ভালো। এই চুক্তি হলে দুই দেশে বাণিজ্য সহযোগিতা বাড়বে।

বাংলাদেশ এখন এলডিসি দেশ হিসেবে বিভিন্ন সুবিধা পেলেও ২০২৬ সালে এলডিসি থেকে বেরিয়ে গেলেও সুবিধা যেনো অব্যাহত থাকে সে লক্ষ্যেই এই চুক্তি গুরুত্বপূর্ণ বলেও জানান সচিব। 

বাংলাদেশ ও চীনের মধ্যে বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। গত অর্থবছরে (২০২২-২০২৩) বাংলাদেশে চীনের পণ্য ও সেবা রপ্তানির পরিমাণ ছিলো ২২ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। আর বাংলাদেশ থেকে চীনে রপ্তানি হয়েছে মাত্র ৬৭৭ মিলিয়ন ডলারের।

দুই দেশের মুক্ত বাণিজ্য চুক্তি ২০২৬ সালের মধ্যেই করার চেষ্টা করা হবে বলে সাংবাদিকদের জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, বাংলাদেশ আম, কাঁঠাল, পাটসহ বিভিন্ন কৃষি পণ্য রপ্তানি করতে পারে। এতে বাণিজ্য ঘাটতি কমবে।

আইসিটি খাতে বিনিয়োগের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সাথে সহযোগিতা বাড়াতে চায় চীন।

অন্যান্য যেসব দেশের সাথে চীন মুক্ত বাণিজ্য চুক্তি করেছে, সেসব দেশের রপ্তানি বেড়েছে জানান ইয়াও ওয়েন। বলেন, এই চুক্তি করলে বাংলাদেশও সুবিধা পাবে।

আরবি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক প্রধান কার্যালয়ে বাংলাদেশ-সংশ্লিষ্ট 'কনস্টিটিউয়েন্সি'-এর ‘বিকল্প নির্বাহী...
বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বেজিয়া) ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পেজাব)-এর যৌথ উদ্যোগে একটি ফোরাম সভা অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) সই করেছে বাংলাদেশ। এই চুক্তির ফলে দক্ষিণ কোরিয়ার বাজারে বাংলাদেশের ৯৭ শতাংশ পণ্য ও সেবা শুল্কমুক্ত বা অগ্রাধিকারমূলক সুবিধা পাবে।...
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর