রাস্তা ঠিক না হলে বাস বন্ধের হুমকি

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৭:১২ পিএম

সায়েদাবাদ-যাত্রাবাড়ি ও গোলাপবাগের রাস্তা দ্রুত সংস্কার করা না হলে বাস বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন মালিক-শ্রমিকরা। ঢাকা-মাওয়া নতুন রেল লাইন চালু হলেও দেড় মাস ধরে বন্ধ সায়েদাবাদ বাস টার্মিনালের সামনের চার লেনের সড়কটি। ফলে ঈদযাত্রায় চার বিভাগের লাখো মানুষের জন্য অপেক্ষা করছে ভোগান্তি।

সায়েদাবাদ টার্মিনালের আগে হানিফ ফ্লাই ওভারের নিচের চার লেনের সড়কটি দীর্ঘ দিন ধরে বন্ধ। নতুন রেল লাইন বসাতে বন্ধ করা হয় সড়টি। সেই রেল লাইনও হয়েছে দুমাস আগে। কিন্তু সড়কটি আর ঠিক হয়নি। ফেলে রাখা হয়েছে নির্মাণ সামগ্রী।

দুই লেনের সড়ক দিয়ে কোনোমতে চলছে গাড়ি। কিছু সময় পরপরই সৃষ্টি হচ্ছে গাড়ির দীর্ঘ জট। টার্মিনালের সামনে খুঁড়ে রাখা হয়েছে রাস্তা। রোজ ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, কত যে রিকশা ভাঙছে বলার বাইরে। আজ দুইটা মাস চলছে, একটা রানিং রোড, এবাবে কি থাকে?  

যাত্রাবাড়ি মোড়ের অবস্থাও বেহাল। খানাখন্দে ভরা সড়কে যেনো হামাগুড়ি দিয়ে চলছে গাড়ি। দখল আর অবৈধ বাজারতো আছেই। ১০ মিনিটের পথে এখনই সময় লাগছে এক ঘন্টা।

এক বাসচালক বলেন, এখনই অবস্থা শোচনীয়। ঈদেতো আরও খারাপ অবস্থা হবে। আধঘণ্টার রাস্তা তিন ঘণ্টা লাগতে পারে। মানুষ চলাফেরা করবে কীভাবে?

ঈদযাত্রায় চট্টগ্রাম সিলেট খুলনা ও বরিশাল; এই চার বিভাগের অন্তত ৫০ লাখ মানুষের রাজধানী ছাড়ার প্রধান পথ এটি। পরিবহন মালিকরা বলছেন, দ্রুত সড়ক ঠিক করা না হলে তারা বাস বন্ধ করে দেবেন।

পরিবহন নেতাদের অভিযোগ, সিটি কর্পোরেশনসহ দ্বায়িত্বশীল সংস্থাগুলোকে বার বার জানিয়েও কিছু হয়নি।

পরিবহন শ্রমিকরা ও মালিকরা বলছেন, আমরা অসহায় হয়ে গেছি। এভাবেতো হয় না। দরকার হলে বাস বন্ধ করে দেব। দেখি মানুষ কী করে যায়। সবার সঙ্গে কথা বলবো। যদি রাস্তার কোনো উন্নতি না হয় তাহলে পরিবহন বন্ধ করে দেয়ার চিন্তা-ভাবনা আছে।

সায়েদাবাদ বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম, বলেন, সরকার বলছেন, জনগণকে সুষ্ঠুবাবে বাড়িতে পৌঁছে দিতে হবে। এবার সায়েদাবাদের অবস্থা খুব করুণ হবে। দীর্ঘ যানজট হবে। অবস্থা শোচনীয় থাকবে।  

যাত্রাবাড়ি মোড়ে ট্রাফিক পুলিশের সামনেই বেশিরভাগ রাস্তা দখল দাড়িয়ে থাকে বাস। অভিযোগ আছে রাস্তা দখল করে পার্কিং, ফুটপাতের দোকান, কাঁচাবাজার সব কিছুই চলে মোটা অংকের চাঁদার বিনিময়ে। তাই ইচ্ছে করেই বাঁচিয়ে রাখা হয় এই জঞ্জাল।

স্থানীয় এক বাসিন্দা বলেন, যারা এই টাকা উঠায় তাদের যদি জিজ্ঞেস করেন এই টাকা কোথায় যায়। তাহলে বলবে উপর পর্যন্ত যায়। পুলিশ টাকা খায়, নেতা টাকা খায়, পাতি নেতা টাকা খায়। আমরা আমরা সাধারণ মানুষ থাকি ভোগান্তিতে।

 

 

কেএসএইচ
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালের এলাকায় থাকা ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
ভোগান্তি ছাড়াই এবার সড়ক-নৌ-রেলপথে ঈদযাত্রা করছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার শেষ মুহুর্তেও রাজধানীর সায়েদাবাদ টার্মিনালে নেই যাত্রীর চাপ।
বৃষ্টি হলেই জলাবদ্ধতা, কাদামাটি আর কোমর সমান পানি। বাসার বাইরে গেলে লাগে আলাদা পোশাক। এই হচ্ছে বৃহত্তর মিরপুর ১১ নম্বর কাঁচাবাজারের সড়কের হাল।
রাজধানীর সায়দাবাদে রাইদা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ ও হরতাল কর্মসূচির মধ্যে এ ঘটনা ঘটলো।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর