গরুচোর সন্দেহে দুই জনকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৮:৫৯ এএম

গাজীপুরে এক কৃষকের বাড়িতে গভীর রাতে কিছু অজ্ঞাত লোক ঢুকে পড়ে। গৃহস্থ তখন তাদের চোর সন্দেহে চিৎকার করলে স্থায়ী এসে একজন ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ‍উত্তেজিত গ্রামবাসী ধাওয়া দিয়ে আরেকজনকে ধরে পিটুনি দিলেও তারও মৃত্যু হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার কাপাসিয়ার উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদের নাম, পরিচয় জানা যায়নি।

গাজীপুরের কাপাসিয়ায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছে । গেল রাত দেড়টার দিকে কাপাসিয়ার সিংহশ্রী ইউনিয়নের নামিলা গ্রামের  একজন ও একই ইউনিয়নের বড়িবাড়ি গ্রামে অপর একজন নিহত হন।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

স্থানীয়দের দাবি, কৃষকের বাড়িতে তার গরু চুরির উদ্দেশে ঢুকেছিল। বাড়ির লোকজনবিষয়টি টের পেয়ে ডাকাডাকি করলে এলাকাবাসী জড়ো হয়। পরে এলাকাবাসী ঘটনাস্থলে একজনকে ধরে ফেলে এবং তাদের পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

অন্যজনকে স্থানীয়রা ধাওয়া দিলে পাশের গ্রামে ধান ক্ষেতে লুকায়। পরে উত্তেজিত এলাকাবাসী খুঁজে বের করে পিটুনি দিলে তিনিও ঘটনাস্থলেই মারা যান।  

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ  আবু বক্কর মিয়া জানান, গরুচোর সন্দেহে জনতার পিটুনিতে দুই জন নিহত হয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর