ভাইকে পিটিয়ে পঙ্গু করতে গিয়ে হত্যা, গ্রেপ্তার তিন

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১০:৩৩ এএম

কুমিল্লায় বড় ভাইয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে পিটিয়ে পঙ্গু করার পরিকল্পনা করে বোন, দুলাভাই ও আপন ছোট ভাই। কিন্তু পিটুনির এক পর্যায়ের তিনি মারা যান। এ ঘটনায় মা বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। 

বুধবার জেলার বরুড়া পৌরসভার শালুকিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। ওই দিন রাতে মামলার পর বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের খবর জানায় পুলিশ।

নিহতের নাম শরীফ হোসেন (৩৫)। তিনি ওই এলাকার বাসিন্দা ছিলেন।

গ্রেপ্তাররা হলেন, ছোট ভাই আরিফ হোসেন (২২), দুলাভাই মো. নাছির উদ্দিন (৪৩) ও বোন খুকি আক্তার (৩৫)।

গ্রেপ্তারদের বরাত দিয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন চৌধুরী জানান, তারা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরিবারের অভিযোগ, শরীফ মাদকাশক্ত ছিলেন। তিন প্রায়ই মাকে গালাগাল ও মারধর করতেন।

তিনি জানান, কিছুদিন আগে আরিফ হোসেনের একটি অটোরিকশা শরীফ হোসেন জোর করে বিক্রি করে দেয়। এরপর থেকে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। তাছাড়া শরীফ এলাকার লোকজনের বিভিন্ন রকম ক্ষতি করায় লোকজন বড়বোন খুকি আক্তারের কাছে বিচার দেয়। তিনি শাসন করার কথা বললেও শরীফের অত্যাচারে অতিষ্ট ছিলেন। এক পর্যায়ে তিনি, স্বামী, ছোট ভাই ও একজন প্রতিবেশিকে নিয়ে পরিকল্পনা করেন যে, শরীফকে মারপিট করে পঙ্গু করে ঘরে বসিয়ে খাওয়াবেন।

এরই অংশ হিসেবে ২৬ মার্চ রাতে স্থানীয় একটি পুকুর পাড়ে শরীফ হোসেনকে একা পেয়ে তারা রড, দা ও টর্চ লাইট দিয়ে তার মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার হাত পা বেঁধে নাছির উদ্দিনের বাড়ির উঠানে নিয়ে যায়। সেখানে আবারও মারপিট করে। দুর্বল হয়ে হাত-পা বাঁধা অবস্থায় শরীফ হোসেনকে তার ঘরে ফেলে আসে। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। হত্যায় ব্যবহৃত দা, রড, টর্চ লাইট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং আরিফ ও নাছিরের ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

একাত্তর/এসি
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর