সরকারের বেঁধে দেয়া দামে মিলছে না কোনো পণ্যই 

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০১:৫৮ পিএম

মাছ, মাংস, ডিম, সবজির মতো নিত্য প্রয়োজনীয় ২৯টি পণ্যের খুচরা মূল্য সরকার বেঁধে দিলেও নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না কোনো কিছুই। 

সরকারের দামকে পাত্তা না দিয়ে ব্যবসায়ীরা বেশি দামেই পণ্য বিক্রি করছেন। নির্ধারিত দামে পণ্য বিক্রি না করায় সরকারেরও তেমন কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

ক্রেতারা বলছেন, দাম বেঁধে দেওয়ার পর বাজারগুলোতে জোরালো কোনো অভিযান চালানো হয়নি। আর এ কারণেই বেধে দেয়া দাম কার্যকর হয়নি।

এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে পণ্যের দাম না কমলে খুচরায় কমবে না।

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে গত ১৫ মার্চ ২৯টি পণ্যের খুচরা দাম নির্ধারণ করে দেয় সরকারের সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দামে কৃষিপণ্য ক্রয়–বিক্রয়ের অনুরোধ জানানো হয়।

সরকারি হিসাবে, প্রতি কেজি ব্রয়লার মুরগি খুচরা পর্যায়ে ১৭৫ টাকা ৩০ পয়সা, গরুর মাংস ৬৬৪ টাকা ৩৯ পয়সা, প্রতি পিস ডিম ১০ টাকা ৪৯ পয়সায় বিক্রি হওয়ার কথা।

কিন্তু শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা গেছে, এই দামে বিক্রি হচ্ছে না কোনো পণ্যই। এখনো আমিষের বাজার বেশ চড়া। মুরগির বাজারে দেশি, ব্রয়লার ও লেয়ারের দাম আগের সপ্তাহ থেকে বেড়েছে।

গরুর মাংসের দোকানে ৬৫০ টাকা কেজি দাম ঝোলানো থাকলেও এ দামে বেচেন না বিক্রেতারা। সবজির দামও এখনো বেশি। তবে মুদি পণ্যের দাম বিদায়ী সপ্তাহে নতুন করে দাম বাড়েনি।

আমিষের বাজারে বেড়েছে সব রকম পণ্যের দাম। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৬০ টাকায়। ব্রয়লারের দাম ২১০ থেকে ২৩৫ টাকা। লেয়ার ৩২০ টাকা প্রতি কেজি।

সবই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি। বিক্রেতারা বলছেন, চাহিদা বাড়ায় মুরগির দাম বেড়েছে। আর ইফতার ও অন্যান্য দাওয়াতের চাহিদায় মুরগির চাহিদা বেশি।

এদিকে মাংসের বাজারে দোকানে ঝোলানো দামের তালিকা থেকে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগ আছেই। যদিও দোকানিরা তা অস্বীকার করেছেন।

বাজারে জোগান কমায় বেড়েছে মাছের দাম। গেলো সপ্তাহের ৩৫০ টাকা কেজির রুই কাতলা শুক্রবার বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৪০ টাকায়।

দু সপ্তাহে নতুন করে বা বাড়লেও সবজির দাম এখনো বেশি। দাম উঠানামায় চলছে পেঁয়াজের বাজার। শুক্রবার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। আর রসুনের দামও খানিকটা বেড়েছে।

আরবি
নতুন বছর শুরুর আগেই সুখবর দিলো সরকার। কমে আসছে মোবাইল ফোনের দাম। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। এটা উল্লেখযোগ্য হারে কমাতে সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে টেলিযোগাযোগ ও...
সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মিলে কাজ করলেও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশকে (ক্যাব) সরকারের মুখপাত্র হবে না বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।
উত্তম কৃষি চর্চা অনুসরণ করে এবার নিরাপদ ও মানসম্পন্ন আমের বাজারজাতকরণের উদ্যোগ নিয়েছে সরকার।
রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর