স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ যুবক আটক

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৫ পিএম

মাদারীপুরে স্কুলব্যাগ ভর্তি ককটেলসহ নাসির কাজী নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজার থেকে তাকে আটক করা হয়। আটক নাসিরের বাড়ি কুমিল্লাতে। 

গোয়েন্দা পুলিশ সূত্র জানা যায়, কালকিনির ফাঁসিয়াতলা এলাকায় ককটেল বহন করে নিয়ে আসা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। পরে একটি বাড়িতে অভিযানের সময় তল্লাশি চালিয়ে স্কুলব্যাগ ভর্তি ককটেল উদ্ধার করা হয়। এ সময় স্কুলব্যাগ বহনকারী নাসিরকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। অভিযানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি থানা পুলিশও অংশ নেয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আটক নাসির দীর্ঘদিন যাবত জেলার বিভিন্নস্থানে ককটেল, হাতবোমাসহ দেশীয় অস্ত্র এনে বিক্রি করতো। ধারণা করা হচ্ছে, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নাশকতার উদ্দেশ্যে ককটেলগুলো আনা হয়েছিলো। তবে, স্কুলব্যাগে কতগুলো ককটেল আছে এখনও বলা সম্ভব হচ্ছে না। 

ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট (ডিসপোজাল ইউনিট) আসলে ককটেলের সংখ্যা বলা যাবে। তাদেরকে খবর দেয়া হয়েছে। পরে এগুলো নিষ্ক্রিয়করণ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

আরবিএস
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর