তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কিশোরের মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১০:৩০ এএম

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে তেজগাঁওয়ের  নাখালপাড়া বড় মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

ওই কিশোরের নাম মোয়াজ (১৫)। সে পশ্চিম নাখালপাড়ার ইয়াহিয়া রোজ শরীফের ছেলে। 

চাচা কাউসার জানিয়েছেন,মোয়াজ বুদ্ধি প্রতিবন্ধী ছিলো। সকালে ফুপুর বাড়ি থেকে বের হয়ে রেললাইনে চলে গেলেও কেউ তা দেখেনি। দুর্ঘটনার পর লোকজন খবর দেয়। 

তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাতটার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক পুলিশ ফাঁড়ির সদস্যরা জানিয়েছেন, মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে। 

একাত্তর/এসি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে টিয়ার শেল ও পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর