পরীমনিকে নিয়ে ‘হইচই’…

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৭:৪৬ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকাদের একজন পরীমনি। যার ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে বিস্তর আলোচনা-সমালোচনা। ‘গুণিন’ সিনেমার সেটে সহ-অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিয়ে, সন্তান পদ্ম, দাম্পত্য কলহ অতঃপর বিচ্ছেদ—সব মিলিয়ে বহুল আলোচিত একজন অভিনেত্রী পরীমনি। এবার কাজ নিয়ে খবরে তিনি, বিরতি শেষে আবারও পর্দায় আসছেন দর্শকদের প্রিয় নায়িকা পরীমনি।

পরীর নতুন সিরিজটির নাম ‘রঙিলা কিতাব’। তারই একটি প্রোমো ভিডিও প্রকাশ করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই ও চিত্রনায়িকা পরীমনি। ক্যাপশনে লেখা, ‘রঙিলা কিতাব, আসছে!’ 

ওটিটি প্ল্যাটফর্ম হইচই ঘোষণা করেছে তাদের নতুন মৌসুমের কাজ। আর এই নতুন বছরে বাংলাদেশ থেকে ছয়টি নতুন কনটেন্ট নির্মাণ করতে যাচ্ছে তারা। এর মধ্যে দুটির মাধ্যমে ওই ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হতে যাচ্ছে আলোচিত অভিনেত্রী পরীমনি ও দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের। এ ছাড়া আরও অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী। এই কনটেন্টগুলো নির্মাণ করবেন দেশের জনপ্রিয় পরিচালকরা।

হইচই বছরজুড়ে আসন্ন ওয়েব সিরিজগুলোর লাইনআপ প্রকাশ করেছে। এবারের জাঁকজমকপূর্ণ হইচই মিট ২০২৪-এর লাইনআপ ঘোষণা করা হয় ডিজিটাল মাধ্যমে। ভক্তদের প্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ও আশফাক নিপুণকে ফিরিয়ে আনার পাশাপাশি জনপ্রিয় ও পুরস্কারপ্রাপ্ত পরিচালক ভিকি জাহেদ, অনম বিশ্বাসও আছেন নির্মাতার তালিকায়।

হইচই মিট ২০২৪ প্রসঙ্গে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, অভিনেত্রী পরীমনির অভিষেক হচ্ছে ‘রঙিলা কিতাব’ সিরিজের মাধ্যমে। কিঙ্কর আহসানের উপন্যাস থেকে এটি নির্মাণ করছেন অনম বিশ্বাস।

মহানগরখ্যাত নির্মাতা আশফাক নিপুণ প্রথমবার হইচইতে নিয়ে আসছেন জয়া আহসানকে। তাকে নিয়ে নির্মাণ করছেন ‘জিম্মি’। গেল বছর ‘বুকের ভেতর আগুন’ সিরিজ দিয়ে হইচইতে এসেছিলেন অপূর্ব। এবার নতুন কেস নিয়ে হাজির হচ্ছেন তিনি। সিরিজটির নাম রাখা হয়েছে ‘গোলাম মামুন’। ছয়টি সিরিজের মধ্যে দুটি নির্মাণ করছেন ভিকি জাহেদ। এর মধ্যে একটি নির্মাণ করছেন চঞ্চল চৌধুরীকে নিয়ে। নাম দিয়েছেন ‘রুমি’। এ ছাড়া ‘মিথ্যাবাদী’ নামে আরও একটি সিরিজ নির্মাণ করছেন ভিকি জাহেদ। এতে অভিনয় করছেন মেহজাবিন চৌধুরী।

সর্বশেষ সিরিজটি নির্মাণ করছেন অমিতাভ রেজা চৌধুরী। মোশাররফ করিমকে নিয়ে তার সিরিজের নাম ‘বোহেমিয়ান ঘোড়া’।সিরিজের মাধ্যমে। কিঙ্কর আহসানের উপন্যাস থেকে এটি নির্মাণ করছেন অনম বিশ্বাস।

এনএন/আরবিএস
মাঠের সবুজ গালিচায় যখন লিওনেল মেসি একের পর এক ইতিহাস লিখছেন, তখন রূপালি পর্দার ওপারে বসে উল্লাসে মাতবেন না ঢালিউড কুইন পরীমণি, তা কি করে হয়! ফুটবল বিশ্বকাপে নিজের প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে বরাবরই...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর