বাল্টিমোর দুর্ঘটনার কার্টুন চিত্রে তোলপাড় নেটদুনিয়া

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৮:১৯ পিএম

নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একটি কার্গো জাহাজের ধাক্কায় যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যে জাহাজের ধাক্কায় সেতুটি ধসে পড়ে সেটির সব নাবিকই ভারতীয়।

দুর্ঘটনার আগ মুহূর্তে বাল্টিমোর সেতু কর্তৃপক্ষকে আসন্ন বিপদে কথা জানিয়ে বার্তা পাঠানোয় জাহাজটির নাবিকদের প্রশংসা করেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু, জাহাজটির ক্রুদের নিয়ে একটি কার্টুন চিত্র নিয়ে এখন নেট দুনিয়া তোলপাড়। এই কার্টুনটিকে ‘বর্ণবাদী’ বলে উল্লেখ করেছে অনেকে।

সিঙ্গাপুর-পতাকাবাহী কনটেইনার জাহাজ ডালি বিদ্যুৎ হারিয়ে গেলো মঙ্গলবার সেতুটির একটি কংক্রিটের পিয়ারে বিধ্বস্ত হয়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় পুরো সেতুটি ভেঙে পড়ে। কি কারণে এই দুর্ঘটনা, সেটি জানতে এরিমধ্যে তদন্ত শুরু করে আমেরিকার বিভিন্ন সংস্থা।

অন্ধকারে জাহাজের আলো নিভে যাওয়ায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ক্রুরা। কিছু বুঝে ওঠার আগেই সেতুর সজোরে আঘাত করে ডালি। তবে তার আগে স্থানীয় সময় রাত দেড়টার কিছু আগে তারা একটি ‘সাহায্যের বার্তা’ জারি করে কর্তৃপক্ষকে সতর্ক করে যে, একটি সংঘর্ষ হতে চলেছে।

এই ঘটনার জন্য ভারতীয় নাবিকরা সর্ব মহলে প্রশংসিত হলেও, তাদের নিয়ে একটি ব্যাঙ্গ কার্টুন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। দুর্ঘটনার একদিন পরে একটি মার্কিন ভিত্তিক ওয়েবকমিক ঘটনা নিয়ে একটি কার্টুন শেয়ার করেছে। এতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার আগে অপ্রস্তুত নাবিকরা দুর্ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

খুব দ্রুত এই ব্যঙ্গচিত্রটি ভাইরাল হয়। এখন পর্যন্ত ৪২ লাখ ভিউ হয়েছে। মন্তব্য পড়েছে দুই হাজারের বেশি। বলা হচ্ছে কার্টুনের মাধ্যমে বর্ণবাদী আচরণ ফুটে ওঠার পাশাপাশি জাহাজটির ক্রুদের অবমূল্যায়নও করা হয়েছে। বিশেষ করে ভারতীয় নাগরিকদের এই কার্টুন ভীষণভাবে ক্ষুব্ধ করেছে।

কার্টুনটি শেয়ার করে ভারতীয় অর্থনীতিবিদ সঞ্জীব সান্যাল লিখেছেন, ঘটনার সময় সম্ভবত স্থানীয় একজন পাইলট জাহাজটি চালাচ্ছিলেন। যাই হোক না কেন, ক্রুরা কর্তৃপক্ষকে সতর্ক করেছিল, যে কারণে হতাহতের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিলো। মেয়র ধন্যবাদ জানিয়েছেন। ভারতীয় ক্রুদের ‘হিরো’ বলেছেন।

পূজা সাংওয়ান নামের এক এক্স ব্যবহারকারী একই অনুভূতি জানিয়ে এটা লজ্জাজনক যে লোকে দুঃখজনক ঘটনার জন্য ভারতীয় ক্রুদের উপহাস করছে। এদিকে গভর্নর নিজেই ক্রুদের প্রশংসা করেছেন। প্রায় একই ধরনের মন্তব্যে কার্টুনটির বিরুদ্ধে বিষোদগার করেছেন এক্সের ব্যবহারকারীরা।

মার্কিন পরিবহন সচিব পিট বুটিগিয়েগের মতে, বাল্টিমোর হল দেশের বৃহত্তম যানবাহন-হ্যান্ডলিং বন্দর, ফলে সেতু দুর্ঘটনায় সরাসরি প্রভাব ফেলবে মার্কিন অর্থনীতিতে। বন্দর দিয়ে প্রতিদিন প্রায় একশ’ থেকে দুইশ’ মিলিয়ন ডলারের আয় হতো। সেতু ধসের কারণে পণ্য ওঠা-নামায় জটের তৈরি হয়েছে।

এআরএস
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর