সেতু ধসে ডোবা পিকআপ থেকে দুই মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ০৭:২০ পিএম

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে পণ্যবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ডুবে যাওয়া একটি লাল রংয়ের পিকআপ ট্রাক থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার তাদের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

বুধবার এক সংবাদ সম্মেলনে মেরিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মেরিল্যান্ড পুলিশ জানায়, ডুবে যাওয়া ট্রাকটির ভেতর থেকে যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন ৩৫ বছর বয়সী আলোজান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্টেস ও ২৬ বছর বয়সী ডরলিয়ান রনিয়াল ক্যাস্টিলো ক্যাবরেরা। তারা মেক্সিকো ও গুয়াতেমালার বাসিন্দা ছিলেন।

জাহাজটি যখন সেতুতে ধাক্কা দেয়, তখন এটির ওপর আটজন মেরামতকর্মী কাজ করছিলেন। সেতু ভেঙে পড়ায় তারা পাটাপস্কো নদীতে পড়ে যান। 

মঙ্গলবার দুর্ঘটনার দিনই দুই কর্মীর লাশ উদ্ধার করা হয়। এখন আরও দুইজনের মরদেহ পাওয়া গেল। নিখোঁজ অপর চারজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে তাদের কেউই আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজ চারজন ও নিহত চারজনের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে। নিখোঁজ চারজনের দুইজন হলেন এল সালভেদরের মিগুয়েল লুনা ও হন্ডুরাসের মেনর সুয়েজো স্যানডোভাল।

দুর্ঘটনাস্থলে ধসে পড়া সেতুর কনক্রিট ও অন্যান্য ধ্বংসাবশেষের কারণে ডুবুরিরা নিরাপদে কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সময় মঙ্গলবার রাত দেড়টার দিকে ফ্রান্সিস স্কট কী সেতুর একটি স্তম্ভের সঙ্গে সিঙ্গাপুরের পতাকাবাহী দালি নামের জাহাজটির ধাক্কা লাগে।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের সাথে বৈঠককে ইরানি কর্তৃপক্ষ ইতিবাচক হিসেবে বর্ণনা করলেও, ওমানে অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনা মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা প্রশমিত করার মতো কোনো সুনির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি।
যুক্তরাষ্ট্রে সরকারের অচলাবস্থা আবারও রেকর্ডসংখ্যক দিন অতিক্রম করেছে। মঙ্গলবার দেশটির ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের ৩৫ দিন শেষে ৩৬তম দিনে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও ঠিক...
মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি বিস্ফোরক কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে দুই জনকে শনাক্ত করা হয়েছে যারা পূর্বে নিখোঁজ এবং মৃত বলে ধারণা করা হয়েছিলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ফাঁদে টালমাটাল বিশ্ব বাণিজ্য ব্যবস্থা। মার্কিন শুল্ক নীতির বিরুদ্ধে লাগসই ব্যবস্থার কৌমল ঠিক করতে ব্যস্ত বিভিন্ন দেশের নীতি নির্ধারক। ট্রাম্পের শুল্ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর