উবারে এক রাইডেই ভাড়া সাড়ে সাত কোটি!

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৮:১৫ পিএম

রাইড শেয়ার অ্যাপ উবার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সবার পরিচিত। বিশেষ করে রাজধানীর অনেক বাসিন্দাই এখন উবার ব্যাবহার করে বিভিন্ন গন্তব্যে আসা যাওয়া করেন। উবারে চড়ে গন্তব্যে পৌঁছার পর যাত্রীকে ভাড়া বুঝিয়ে দিতে হয় চালককে। এই ভাড়া দিতে গিয়েই চক্ষু চড়াক গাছ এক ব্যক্তির। 

একটি উবার রাইডের ভাড়া কত হতে পারে, এক হাজার থেকে সর্বোচ্চ দশ হাজার? কিন্তু, যদি রাইড শেষে আপনি দেখতে পান, আপনাকে সাড়ে সাত কোটি টাকা ভাড়া শোধ করতে বলছে, তাহলে কি অবস্থা হতে পারে, সেটি ভাবাও যাচ্ছে না। কিন্তু ভাবনার অতীত হলেও, এমন এক ঘটনাই ঘটেছে ভারতে। 

ভারতের রাজধানী দিল্লির কাছে নয়ডা এলাকার দীপক টেঙ্গুরিয়া কাছের এক গন্তব্য যেতে উবার কল করেন। তিনি দেখতে পান, সম্ভাব্য ভাড়া দাঁড়াতে পারে ৬২ রুপি। রাইড শেষে পথের সঠিক দূরত্ব, ওয়েটিং টাইম এসব হিসাবে নিয়েই চূড়ান্ত ভাড়া জানিয়ে দেয় উবার অ্যাপ, এতে চালকের কিছু করার  থাকে না। 

যাইহোক, দীপক তার গন্তব্যে পৌঁছানোর পরে, তিনি তার অ্যাপে দেখতে পান যে, তাকে সাত কোটি ৬৬ লাখ রুপি শোধ করতে বলা হচ্ছে। হতবাক দীপক কি বলবেন, আর কি করবেন বুঝে উঠতে পারছেন না। ভাবছেন, তিনি মনে হয় মঙ্গলগ্রহ থেকে উবারে করে এসেছেন, তাই এতো ভাড়া!!

শুক্রবার দীপকের বন্ধু আশীষ এক্স হ্যান্ডেলে ঘটনাটি শেয়ার করার সঙ্গে সঙ্গে ভাইরাল। উবারের এমন অবিশ্বাস্য ভাড়া চাওয়া ঘটনাটি প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যাচ্ছে, দীপক ও আশীষ বিশালকারের উবার বিল নিয়ে আলোচনা করছেন। সেখানেই দীপক তার উবারের বিলকে দেখাচ্ছিলেন। 

উবারের বিলটিতে দেখানো হয়েছে, ভাড়া হিসাবে নেয়া চার্জ করা হয়েছে এক কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ৬৪৭ রুপি। আর, ওয়েটিং চার্জ ধরা হয়েছে পাঁচ কোটি ৯৯ লাখ ৯ হাজার ১৮৯ রুপি। দীপক বলছেন, যাত্রপথে কোথাও দাঁড়াতে হয়নি, ফলে ওয়েটিং চার্জ অবান্তর। 

ভিডিওতে আশীষকে বলতে শোনা যাচ্ছিলো, আপনি যদি উবারে করে চাঁদ থেকেও ঘুরে আসেন তাহলেও ওতো বিশাল ভাড়া উঠবে কিনা, বলা যাচ্ছে না। এই ঘটনাটি ভাইরাল হবার পরপরই উবার ইন্ডিয়া অফিস থেকে ক্ষমা চেয়ে দ্রুত সমস্যা সমাধান করার আশ্বাস দেয়। 

একাত্তর/এসি
শীর্ষ রাজনীতিবিদরা গোপনে উবারকে সহায়তা করেছেন, এমন দাবি করে হাজার হাজার গোপন নথি ফাঁস করা হয়েছে। এসব রাজনীতিবিদের মধ্যে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় ইউনিয়নের সাবেক...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর