উবারকে রাজনীতিবিদদের গোপনে সহায়তা, হাজারো নথি ফাঁস

আপডেট : ১১ জুলাই ২০২২, ১১:২৭ এএম

শীর্ষ রাজনীতিবিদরা গোপনে উবারকে সহায়তা করেছেন, এমন দাবি করে হাজার হাজার গোপন নথি ফাঁস করা হয়েছে। এসব রাজনীতিবিদের মধ্যে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার নেলি ক্রোয়েস। 

এসব নথি দ্য গার্ডিয়ান ও বিবিসি প্যানোরামাসহ অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক কনসোর্টিয়ামের কাছে ফাঁস করা হয় বলে রোববার (১০ জুলাই)এক প্রতিবেদনে জানায় বিবিসি। 

'দ্য উবার ফাইলস' নামে ফাঁস হওয়া এই নথিপত্রের মধ্যে রয়েছে প্রায় এক লাখ ২৪ হাজার নথি, যার মধ্যে রয়েছে ৮৩ হাজার ইমেইল ও ২০১৩ থেকে ২০১৭ সালের মধ্যে সংঘটিত বিভিন্ন কথোপকথন সংবলিত এক হাজার নথি। 

নথিতে আরও বলা হয়েছে, অভিযানের সময় কম্পিউটারে পুলিশ যেন প্রবেশ করতে না পারে সেজন্য একটি 'কিল সুইচ' ব্যবহারের নির্দেশ দিয়েছেন উবারের এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা। 

তবে উবারের অতীতের আচরণ এর বর্তমান মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় জানিয়ে উবার দাবি করেছে, বর্তমানে তারা একটি 'ভিন্ন প্রতিস্থানে' পরিণত হয়েছে। 

আরও পড়ুন: শ্রীলঙ্কায় সর্বদলীয় সরকার গঠনে একমত বিরোধী দলগুলো

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সে ট্যাক্সি চালকরা উবারের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ করলেও, ইম্যানুয়েল ম্যাক্রোঁর সাথে উবারের বিতর্কিত কর্মকর্তা ট্রাভিস কালানিকের বেশ ভালো সম্পর্ক রয়েছে। উবারের পক্ষে আইন সংশোধন করার কথা কালানিককে বলেছিলেন তিনি। 

উবারের নিষ্ঠুর ব্যবসায়িক নীতি বহুলভাবে পরিচিত হলেও, প্রতিষ্ঠানটি এর লক্ষ্য অর্জন করতে কতদূর যেতে পারে এসব নথি সে সম্পর্কে মৌলিক এক চিত্র দেখাবে বলে ধারণা করা হচ্ছে। 


একাত্তর/এসজে 

রাইড শেয়ার অ্যাপ উবার বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও সবার পরিচিত। বিশেষ করে রাজধানীর অনেক বাসিন্দাই এখন উবার ব্যাবহার করে বিভিন্ন গন্তব্যে আসা যাওয়া করেন। উবারে চড়ে গন্তব্যে পৌঁছার পর...
২০২০ সালের মার্কিন নির্বাচনের ফলাফল বদলে দিতে চেয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে আনা এ অভিযোগের বিষয়ে জবাব দিতে...
রাষ্ট্রীয় শীর্ষ গোপন নথি এদিক-সেদিক করার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী বছরের মে মাসে শুরু হবে বলে জানিয়েছেন একজন ফেডারেল বিচারক। শুক্রবার ফ্লোরিডার...
গোপন নথি সংক্রান্ত মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর