ভারতীয় ক্রুরা কেন বিধ্বস্ত জাহাজে আছেন?

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৭:২২ পিএম

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের আইকনিক ‘ফ্রান্সিস স্কট কি’ সেতুর একটা বড় অংশ জাহাজের ধাক্কায় ভেঙে নদীতে পড়ে যাওয়ার ঘটনা পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও সেই জাহাজের ২০ ভারতীয় ক্রুদের সবাই দুর্ঘটনাকবলিত জাহাজে রয়েছেন। 

নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই জাহাজেই অবস্থান করছেন নাবিকরা। তারা সেখানে বিভিন্ন বিভাগ ও তদন্ত কমিটির সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন এবং সেই সঙ্গে রুটিন সব কাজই করছেন। সহসাই জাহাজ ছেড়ে সম্ভাবনাও নেই ক্রুদের। 

ক্রুরা জানিয়েছেন, তারা দৈনন্দিন কাজের পাশাপাশি কর্মকর্ত ও তদন্ত দলের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। ভেঙ্গে পড়া সেতুর ধ্বংসাবশেষ সরানো না পর্যন্ত তাদের কেউই জাজাহ ছেড়ে যাবেন না। সেতুর পিয়ারে ধাক্কা দেয়ার পর শত শত টন স্টিলের কড়ি বরগা জাহাজটি উপর, এতে করে জাহাজটি সরানো যাচ্ছে না। 

জাহাজটি সরাতে ভেঙে পরা সেতুর অংশগুলোকে উত্তোলন করা হবে। তারপর নদীর তল থেকে ইস্পাত এবং কংক্রিটের ধ্বংসাবশেষ পরিষ্কার করা হবে। এরপরই জাহাজটি ডকইয়ার্ডে নেয়া হবে। সিঙ্গাপুরের পতাকাবাহী ডালি নামের জাহাজটি চার হাজার ৭০০টি কন্টেইনার নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছিলো।

ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, দুর্ঘটনায় আহত একজন ক্রুকে বাল্টিমোরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে চিকিৎসা শেষে আবারও জাহাজে ফিরেছেন। ক্রুদের যথেষ্ট পরিমাণে খাবার এবং পানি রয়েছে, জেনারেটরগুলো চালু রাখার জন্য পর্যাপ্ত জ্বালানিও রয়েছে। 

ধ্বংসাবশেষ অপসারণ করতে, জাহাজটি মুক্ত করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যস্ত বন্দরে চ্যানেলটি পুনরায় চালু করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। শনিবার, মেরিল্যান্ডের গভর্নর বলেছেন, কর্মকর্তারা ধ্বংসাবশেষের প্রথম টুকরো অপসারণের পরিকল্পনা করেছেন।

ইউএস কোস্ট গার্ডের প্রধান রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ বলেছেন, ধসে পড়া সেতুটির যেসব অংশ এখনও ঝুলে আছে, সেগুলো নির্দিষ্ট মাপে কেটে সরাতে হবে। এর জন্য সঠিক পরিকল্পনা বের করতে কাজ চলছে। বর্তমানের তিনটি ক্রেনের সঙ্গে দ্রুত আরও একটি ক্রেন যুক্ত হবে।

তবে জাহাজটি কখন ধ্বংসস্তূপ থেকে বের করা হবে, তার কোনো সঠিক সময় বলা যাচ্ছে না। তবে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং কোস্ট গার্ড তাদের তদন্ত শেষ করলে, জাহাজের ক্রুদের বাড়ি পাঠানোর ব্যবস্থা হবে। তখন রুটিন কাজের জন্য  নতুন আরেকটি দলকে আনা আসা হবে। 

সিঙ্গাপুর-পতাকাবাহী কনটেইনার জাহাজ ডালি বিদ্যুৎ হারিয়ে গেলো মঙ্গলবার সেতুটির একটি কংক্রিটের পিয়ারে বিধ্বস্ত হয়। এর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় পুরো সেতুটি ভেঙে পড়ে। কি কারণে এই দুর্ঘটনা, সেটি জানতে এরিমধ্যে তদন্ত শুরু করে আমেরিকার বিভিন্ন সংস্থা।

অন্ধকারে জাহাজের আলো নিভে যাওয়ায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ক্রুরা। কিছু বুঝে ওঠার আগেই সেতুর সজোরে আঘাত করে ডালি। তবে তার আগে স্থানীয় সময় রাত দেড়টার কিছু আগে তারা একটি ‘সাহায্যের বার্তা’ জারি করে কর্তৃপক্ষকে সতর্ক করে যে, একটি সংঘর্ষ হতে চলেছে।

তাৎক্ষণিক এই সিদ্ধান্তের জন্য বহু প্রাণ রক্ষা করা গেছে। কারণে, অল্প সময়ের মধ্যে সেতুর উপরে যান চলাচল থামিয়ে দিতে সক্ষম হয়েছিলো, সেতু কর্তৃপক্ষ। এই ঘটনায় ভারতীয় ক্রুদের প্রশংসা করেছে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং বাল্টিমোর শহরের মেয়র। 

একাত্তর/এসি
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর