বামের বদলে ডান চোখে অপারেশন করা সেই চিকিৎসক গ্রেপ্তার

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ০১:৪৮ পিএম

বাংলাদেশ আই হাসপাতালে দেড় বছর বয়সী শিশুর বাম চোখের বদলে ডান চোখে অপারেশনের ঘটনায় অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে ঢাকার ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশুর বাবা মাহমুদ হাসানের দায়ের করা মামলায় অভিযুক্ত নারী চিকিৎসক ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবার রাত দুইটার দিকে চিকিৎসক শাহেদারা বেগমকে এলিফ্যান্ট রোডে তার নিজের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

চোখের সমস্যার কারণে দেড় বছর বয়সী শিশু ইরতিজা আরিজ হাসানকে নিয়ে গত মঙ্গলবার বাংলাদেশ আই হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ও স্ট্র্যাবিসমাস সার্জন ডা. শাহেদারা বেগমের কাছে গিয়েছিলেন তার বাবা-মা। পরে ওই নারী চিকিৎসক শিশুটির ভুল চোখে অপারেশন করেন।

বিষয়টি পরিবারের সদস্যদের চোখে পড়লে কর্তব্যরত চিকিৎসককে জানান তারা। এতে দুঃখ প্রকাশ করে ফের চিকিৎসার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় শিশুটিকে।

একাত্তর/আরএ
দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর একের পর এক হামলা ও মারধরের ঘটনায় উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব।
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ২৫ ডিসেম্বর ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায়, সরকারি-বেসরকারি সব হাসপাতালকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর