আমেরিকা ঘায়েলে রাশিয়ার নতুন কৌশল!

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পিএম

রাশিয়া ও আমেরিকার মধ্যে শত্রুতা, সম্ভবত এই বিশ্বের সবচেয়ে বড় শত্রুতা।  এই দুই দেশের মধ্যে এমন শত্রুতা, যা অতীতে বহু দেশকে ধ্বংস করেছে। শুধু কি তাই, অবস্থা এমন আমেরিকা-রাশিয়া একে অপরের দিকে গুলি শুরু করলেই তা হবে বিশ্বযুদ্ধ। একে অপরকে ঘায়েলে সব সময়ই তৎপর এই দুই পরাশক্তি। আর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই টানা স্নায়ুযুদ্ধে জড়িয়ে আছে রাশিয়া-আমেরিকা। 

যেমনটা বলা হচ্ছিলো, সুযোগ পেলেই একে অপরকে একহাত দেখে নিতে ছাড়ে না। যাকে বলে ছায়াযুদ্ধ। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা শুরু থেকেই ছায়াযুদ্ধে জড়িয়ে। কিয়েভকে হাত খুলে অস্ত্র ও গোলাবারুদ দেয়ার পাশাপাশি পশ্চিমা দোসরদের সঙ্গে নিয়ে রাশিয়া বিরুদ্ধে রীতিমতো জেহাদ ঘোষণা করেন মার্কিন নেতা জো বাইডেন। সুযোগ বুঝে কোপ মারতে ভুল করছেন না পুতিনও। 

আমেরিকাকে শায়েস্তা করতে এবার নতুন কৌশল খাটাতে শুরু করেছে রাশিয়া। গুপ্তচরগিরি আর মাদকের পাচারসহ নানা অভিযোগে মার্কিন নাগরিকদের আটক করে জেলে পুরেছে মস্কো। পশ্চিমা গণমাধ্যমগুলো এই নিয়ে বেশ জোরে আওয়াজ তুলেছে। আর ওয়াশিংটন অভিযোগ করেছে, রাজনৈতিক দর কষাকষির জন্যই মার্কিন নাগরিকদেরকে হাতিয়ার বানানোর চেষ্টা করছে মস্কো। 

যুক্তরাষ্ট্রকে ধরাশায়ী করতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে রাশিয়া। দুদেশের মধ্যে নতুনভাবে উত্তেজনা ছড়াচ্ছে এই বন্দি ইস্যু। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, গত কয়েক বছরে রুশ কারাগারে বেড়েই চলেছে মার্কিন নাগরিকদের সংখ্যা। বলা হচ্ছে- গুপ্তচরবৃত্তি, মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে বেছে বেছে রাশিয়া শুধুই টার্গেট করছে আমেরিকাকে, যদিও এসব দাবিতে খুব একটা আমলে নিচ্ছে না ক্রেমলিন। 

এখন পর্যন্ত কতজন মার্কিন নাগরিক রুশ কারাগারগুলোতে রয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য দেয়নি মস্কো। এনিয়ে ওয়াশিংটন বারবার তাগাদা দিলেও পাত্তা দেয়নি মস্কো। তবে, সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচের আটকাদেশের মেয়াদ বাড়ানোয় আবারও আলোচনায় বন্দি ইস্যু। যুক্তরাষ্ট্র বলছে, বিষয়টিকে রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার বানিয়েছে মস্কো।

শুধু ইভান নন, গত বছর রাশিয়ায় আরও এক মার্কিন সাংবাদিক আলসু কুরমাশেভা গ্রেপ্তার হন। তিনি আবার  যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বৈত নাগরিক হলেও, তার বিরুদ্ধে বিদেশি এজেন্ট হিসেবে নিবন্ধনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছিল্র। এ ছাড়া রুশ কারাগারে আরেক মার্কিন নাগরিক পল ওয়েলান এখনো আটক। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা দেশে রুশ বন্দিদের ঘনিষ্ঠ নাগরিকদের মুক্ত করতেই এমন পদক্ষেপ নিচ্ছেন পুতিন।

বিশ্লেষকরা বলছেন, বাইডেনকে বন্দি বিনিয়মে বাধ্য করতে চাইছেন পুতিন। এক্ষেত্রে উদাহরণ হিসাবে বলা হচ্ছে, ২০২২ সালে অস্ত্রপাচারের অভিযোগ সাজা পাওয়া রুশ নাগরিক ভিক্টর বাউটের বিনিময়ে আমেরিকার বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারকে মুক্তি দেয়ার ঘটনা। বন্দি ইস্যুর পাশাপাশি ইউক্রেন নিয়ে দ্বন্দ্বের কারণে ভ্লাদিমির পুতিনের আমলে রুশ-মার্কিন সম্পর্ক উন্নয়নের কোন সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। 

একাত্তর/এসি
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
মধ্যপ্রাচ্যের আকাশছোঁয়া উত্তেজনার মাঝেই এক অভাবনীয় ও ইতিবাচক কূটনৈতিক অগ্রগতির বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব জটিলতা কাটিয়ে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সাথে একটি অত্যন্ত...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর