বড় ধাক্কা খেলো মিয়ানমার জান্তা, হারালো আরেকটি শহর

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পিএম

মিয়ানমারে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে তিন বছর আগে ক্ষমতা দখল করে নেওয়া দেশটির সেনাবাহিনী। দেশটির বিভিন্ন সীমান্তে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে তারা। এরই ধারবাহিকতায় আরও একটি বড় পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে মিয়ানমারের সামরিক শাসকদের। 

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, থাইল্যান্ডের সাথে পূর্ব সীমান্তে আদিবাসী কারেন বিদ্রোহীদের কাছে একটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমার জান্তা। সেনা শাসনবিরোধী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠিকে সঙ্গে নিয়ে কারেন বিদ্রোহীরা মায়াওয়াদ্দি শহরটি নিয়ন্ত্রণ নিয়েছে। 

থাইল্যান্ড সীমান্তের এই গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তায় নিয়োজিত শত শত সেনা আত্মসমর্পণে রাজি হয়েছে। কারেন বিদ্রোহীদের নেতৃত্বে অভ্যুত্থানবিরোধী বাহিনী কয়েক সপ্তাহ আগে মায়াবতী শহর আক্রমণ করে। তারা একটু একটু করে মায়াওয়াদ্দি শহরের ভেতর প্রবেশ বিভিন্ন সেনা চৌকি দখল করে নেয়।

থাইল্যান্ডের সঙ্গে মিয়ানমারের স্থলপথে বাণিজ্যের বেশিরভাগই মায়াওয়াদ্দির মধ্য দিয়ে যায়। শুক্রবার, কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) ঘোষণা করেছে, তারা মায়াওয়াদ্দি থেকে প্রায় ১০ কিলোমিটার (পশ্চিমে থাঙ্গানিনাং শহরে অবস্থিত একটি সেনা ব্যাটালিয়নকে আত্মসমর্পণে বাধ্য করেছে।

বিদ্রোহী যোদ্ধারা একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে দখলে নেওয়া একটি অস্ত্রাগার নিয়ে বেশ উচ্ছ্বসিত তারা। বিদ্রোহীরা জানিয়েছে, তাদের আক্রমণের সঙ্গে পেরে না উঠে মিয়ানমারের সেনারা শহরটির নিরাপত্তায় নিয়োজিত সদস্যদেরকে আত্মসপর্মন করাতে রাজি হয়েছে। 

বিবিসি জানিয়ছে, গত তিন বছরে জান্তা বাহিনীকে এত বড় চ্যালেঞ্জের মুখে আর পড়তে হয়নি। মায়াওয়াদ্দি শহরের নিয়ন্ত্রণ হারানো তাদের জন্য আরও একটি বড় ধাক্কা। মিয়ানমার সেনাদের ধারাবাহিক পরাজয়ের এটি সবশেষ উদাহরণ। এর আগে শান এবং রাখাইন রাজ্য হাতছাড়া হয়েছে জান্তাদের। 

বিদ্রোহী জোটের সম্মিলিত আক্রমণ ও প্রতিরোধের মুখে মিয়ানমারের হাজার হাজার সেনা ইতিমধ্যেই হয় নিহত হয়েছে, অথবা আত্মসমর্পণ করেছে বা বিরোধীদের কাছে পক্ষত্যাগ করেছে, সামরিক বাহিনীকে লোকসান মেটাতে জনসংখ্যার উপর নিয়োগ চাপিয়ে দিতে বাধ্য করেছে।

কারেন ন্যাশনাল ইউনিয়ন ১৯৪৮ সালে মিয়ানমারের স্বাধীনতার পর থেকে জাতিগত কারেন জনগণের জন্য স্ব-শাসনের জন্য লড়াই করছে। যদিও তারা ১৯৯০-এর দশকে সরকারি বাহিনীর হাতে পরাজিত হয় এবং ২০১৫ সালের পর কারেন বিদ্রোহীরা সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তিতে যায়। 

২০২১ সালে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয়ার পর কারেন বিদ্রোহীরা জানায়, অং সান সু চির নেতৃত্বে নির্বাচিত সরকারকে উৎখাত করার কারণে তারা যুদ্ধবিরতির চুক্তি বাতিল করেছে। এর পর থেকে একাধিক ফ্রন্টে বিদ্রোহ দমনে হিমশিম খেতে হচ্ছে জান্তা সরকারকে। 

১৯৬২ সালের পর জান্তাকে এই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বলে মনে করা হচ্ছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানে অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। ক্ষমতায় বসেন সেনাপ্রধান মিন অং হ্লাইং। এর পর থেকেই বিভিন্ন এলাকায় বিদ্রোহ দমনে হিমশিম খেতে হচ্ছে জান্তা সরকারকে।

একাত্তর/এসি
চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং শুক্রবার দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পাঁচ বছর পর তিনি বেসামরিক পদে থেকে শাসন অব্যাহত রাখছেন।
মিয়ানমারে অনুষ্ঠিত নির্বাচন দেশটির দীর্ঘদিনের সংকট উত্তরণে যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক। 
মিয়ানমারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামীণ বাজারে জান্তা বাহিনীর বিমান হামলায় তিন শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর