মেয়ে ‘অপছন্দ’ হলো না বিয়ে, ছেলের ভগ্নিপতিকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০১:২৩ পিএম

‘মেয়ে পছন্দ হলে বিয়ে হবে, নচেৎ নয়’ এমন শর্তে কনে দেখতে গিয়েছিলেন ছেলের বাবা মোহাম্মদ  আলী গাজি। কিন্তু কনে দেখা আলোতে ছেলের পছন্দ হয়নি মেয়েকে। তাই রান্না করা খাবার না খেয়েই চলে আসছিলেন তারা। 

এদিকে মেয়ে পছন্দ না হওয়ায় বিয়ে না হওয়া, অন্যদিকে অনেক মানুষের জন্য রান্না করা খাবার না খেয়েই চলে আসায় ক্ষিপ্ত হয় কনে পক্ষ বেধড়ক পিটুনি দেয় ছেলে পক্ষের লোকজনদের। এতে ছেলের ভগ্নিপতি ঘটনাস্থলেই নিহত হন।

শুক্রবার সন্ধ্যার দিকে বাগেরহাট জেলার মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নের আংরা গ্রামে এ ঘটনা ঘটে। পরে নিহতের স্ত্রী শিলা বেগম বাদিয়ে হয়ে মামলা দায়ের করলে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করে।

নিহতের নাম আজিজুল হক (৪৫)। তিনি খুলনার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং মেয়ে দেখতে যাওয়া পাত্রের দুলাভাই। 

গ্রেপ্তাররা হলেন- মেয়ের বাবা শাহদাত মুন্সি এবং খালাতো বোন স্বপ্না খাতুন।

ছেলের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আংরা এলাকায় ছেলের বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি যে, ছেলের যদি মেয়ে দেখে পছন্দ হয়, তাহলেই বিয়ে হবে। সেই শর্তেই আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল হক নিহত হয়েছেন। আমি এ ঘটনার বিচার চাই।

এ ঘটনায় কথা বলার জন্য ওই মেয়ের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম জানান, শনিবার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত অন্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

একাত্তর/এসি
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে বাঘের আনাগোনা বেড়েছে। গত এক সপ্তাহে বনটির অন্তত তিনটি আলাদা এলাকায় বাঘের উপস্থিতি ও গর্জন শোনার খবর পাওয়া গেছে। এর মধ্যে ইকোট্যুরিজম স্পটের বেড়া ছিঁড়ে একটি বাঘ...
ফ্যাসিবাদের পুনরুত্থান হলে কেউ রক্ষা পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপের করুণ বিদায়ের পর জাতীয় দল থেকে পর্তুগিজ যুবরাজ ক্রিস্টিয়ানো রোনালদোর অবসান ঘটবে, এমন গুঞ্জন যারা ছড়িয়েছিলেন, তাদের মুখে সপাটে চাবুক মারলেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। জাতীয় দলকে বিদায়...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এক কেজি ৮২৬ গ্রাম হেরোইনসহ মো. হানিফ (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর