ভরদুপুরে ইউপি সদস্যকে গুলি ও গলাকেটে হত্যা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৬:০২ পিএম

নরসিংদীতে ভরদুপুরে প্রকাশ্যে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে মৃত্যু নিশ্চিত করতে গলাকেটে পালিয়ে যায় তারা।

সোমবার দুপরে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া এলাকার এ ঘটনা ঘটে।

নিহত ইউপি সদস্যের নাম রুবেল আহমেদ (৩৪)। তিনি ওই ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় শাহজাহান মিয়ার ছেলে।

তার পরিবারের সদস্যরা জানান, গত ইউপি নির্বাচনে প্রথমবারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হন রুবেল। মোটরসাইকেল যোগে নরসিংদী জজ কোর্ট থেকে বাড়ি ফেরার পথে পাকুরিয়া নামক স্থানে পৌঁছলে ওত পেতে থাকা শফিক, আপন মিয়া, ইমরুল হক, রুহুল আমিন, রাজিব, ইয়াকুবসহ কিছু দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় রুবেল এবং তার সহযোগী ইসমাইল মোটরসাইকেল থেকে ছিটকে পরে যায়। পরে মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে এবং গলাকেটে হত্যা নিশ্চিত করতে পালিয়ে যায়।

নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, সার্বিক বিষয় বিবেচনা করে হত্যাকারীদের ধরতে পুলিশ কাজ করছে। পরিবারের অভিযোগগুলো আমলে নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর