জিম্বাবুয়ে সিরিজ নয়, মুস্তাফিজকে আইপিএলে চান আকরাম

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০১:১৮ পিএম

পেসার মুস্তাফিজুর রহমানের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা চালিয়ে যাওয়াটা বেশি ভালো হবে বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান। 

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরামের মতে, আইপিএল মঞ্চ মুস্তাফিজের দক্ষতার বাড়াবে। এতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে উপকৃত হবে বাংলাদেশ। খবর বাসসের। 

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে উইকেট শিকারির তালিকার যৌথভাবে দ্বিতীয়স্থানে আছেন তিনি।

আইপিএলের জন্য ৩০ এপ্রিল পর্যন্ত মুস্তাফিজকে এনওসি দিয়েছে বিসিবি। কারণ ৩ মে থেকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

সোমবার আকরাম বলেন, আমি মনে করি, আইপিএল থেকে অনেক কিছু শিখবে মুস্তাফিজ। কারণ সিএসকে’র মতো বড় দলের হয়ে খেলছে সে। মহেন্দ্র সিং ধোনির মতো খেলোয়াড় আছে এবং অনেক বড় মানের খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা হচ্ছে তার।

তিনি আরও বলেন, আইপিএলের বড় মাপের টুর্নামেন্ট। সেখানে বিভিন্ন ধরনের উইকেটে এবং বিভিন্ন খেলোয়াড়দের বিপক্ষে খেলার সুযোগ রয়েছে। যা তার দক্ষতা বাড়াবে।

গত এক বছর ধরে ফর্মহীনতায় ভোগা মুস্তাফিজ আইপিএলে ছন্দ খুঁজে পাওয়ায় খুশি আকরাম। 

তিনি বলেন, আমরা গত এক বছর ধরে তার ফর্ম নিয়ে চিন্তিত ছিলাম। ফর্মের জন্য লড়াই করতে হয়েছে তাকে। কিন্তু এখন আমরা দেখেছি আইপিএলে খুব ভালো করছে সে। এটা আমাদের জন্য ভালো খবর। যেহেতু টেস্ট ক্রিকেট খেলছে না, আমি মনে করি তার আইপিএল খেলা চালিয়ে যাওয়া উচিত। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশই উপকৃত হবে।

তবে বিসিবি যদি ৩০ এপ্রিল পর্যন্ত মুস্তাফিজের এনওসি চালিয়ে যাবার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে চেন্নাইয়ের হয়ে আর মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মুস্তাফিজ।

চেন্নাই যেভাবে মুস্তাফিজকে প্রতিটি ম্যাচে ব্যবহার করছে তাতে উচ্ছ্বসিত আকরাম। যদিও শেষ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সে বিপক্ষে সুবিধা করতে পারেননি ফিজ। ৪ ওভারে ৫৫ রান দিয়ে ১ উইকেট নেন তিনি। তবে ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্যাচে সূর্যকুমার যাদবকে ফিরিয়েছেন মুস্তাফিজ।

আকরাম বলেন, আপনি মুস্তাফিজকে ভালোভাবে ব্যবহার করতে পারলে সে দলের জন্য বড় ভূমিকা রাখবে। যা আমরা ধোনির দলে দেখতে পাচ্ছি। মুস্তাফিজকে ভালোভাবে ব্যবহার করছে চেন্নাই। আমরা দেখেছি, কেকেআরের বিপক্ষে মুস্তাফিজকে দারুণভাবে ব্যবহার করেছে তারা। এটিও মুস্তাফিজের জন্য একটি শেখার বড় সুযোগ। আশা করি চেন্নাই দলে সে অনেক কিছু শিখবে। 

আরবিএস
দলীয় ট্রফি জিততে না পারার আক্ষেপ হয়তো থাকবে, কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে এবারের আইপিএলে সব আলো একাই কেড়ে নিয়েছেন ‘বিষ্ময় বালক’ বৈভব সূর্যবংশী। তাঁর দল রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে ব্যর্থ হলেও, ১৫...
গত বছর দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অধরা আইপিএল ট্রফি ছুঁয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর এবার তারা প্রমাণ করল যে সেই সাফল্য কোনো ফ্লুক ছিল না। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে...
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা ফাইনালে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। দুই দলের সামনেই দ্বিতীয়বারের...
মেগা ফাইনালের মহাযুদ্ধের মঞ্চ এবার পুরোপুরি প্রস্তুত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহা-লড়াইতে রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে আসর সেরা দুই দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর