উপজেলা নির্বাচনে কোনো হস্তক্ষেপ নয়: ওবায়দুল কাদের

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৩ পিএম

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের কেউ হস্তক্ষেপ করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার দেশের রাজনীতি অর্থনীতি ও বিশ্ব পরিস্থিতি সহ নানা বিষয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রকাশ্যে বিরোধিতা করলেও বিএনপির অনেক নেতাই স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে।

জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দল এবং সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দল থেকে আনুষ্ঠানিকভাবে দূরে থাকলেও ভেতরে ভেতরে বিএনপির অনেক নেতাই নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুষ্ঠু নির্বাচন আয়োজনের কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন মন্ত্রী-এমপিদের প্রভাব বিস্তার না করতে। নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। নির্বিঘ্নে ভোট দানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। বিএনপি প্রকাশ্যে উপজেলা নির্বাচনের বিরোধিতা করলেও আমাদের জানা মতে তাদের অনেকেই অংশগ্রহণ করবেন।

এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছে না।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দেড়শ উপজেলায় ভোট হবে আগামী ৮ মে। এই ধাপে তিনটি পদে এক হাজার ৮৯১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে।

তফসিল অনুযায়ী, প্রথম ধাপের মনোনয়নপত্র বাছাই হবে ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। পরদিন প্রতীক বরাদ্দের পর প্রচার শুরু হবে।

ওবায়দুল কাদের বলেন, ইসরাইলের নতুন করে ইরান আক্রমণের সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মনে হয়।

সারা বিশ্ব রণক্ষেত্রে রূপ নিয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের যুদ্ধংদেহী মনোভাব আবারো বিশ্ব রাজনীতিতে দেখতে পাচ্ছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিটলারের থেকেও ভয়ংকর। তিনি নির্বিচারে গাজায় শিশু হত্যা করছে। কিন্তু আমরা শান্তি চাই।

তিনি বলেন, যুদ্ধ-বিগ্রহ নিয়ে বিশ্ব পরিস্থিতির কঠিন সময় সামাল দেওয়া চ্যালেঞ্জ। তবে দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে।

কেএসএইচ
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর