পারমাণবিক কেন্দ্রগুলো বন্ধ রাখছে ইরান

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ০৯:০৭ পিএম

ইসরাইলের পাল্টা হামলা প্রতিরোধের প্রস্তুতি হিসাবে নিজ দেশের সবগুলো পারমাণবিক স্থাপনা বন্ধ করে দিয়েছে ইরান। ইসরাইল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারে, জাতিসংঘ এমন আশঙ্কা জানানোর পরপরই তেহরান এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

সোমবার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার প্রধান জানান, ইসরাইলি ভূখন্ডে ইরানের ড্রোন ও মিসাইল হামলার পর উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবগুলো পারমানবিক কেন্দ্র বন্ধ করে দিয়েছে ইরান। আপাতত এসব কেন্দ্রে কোন ধরনের কাজ হবে না। বলা যায়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি হামলার প্রতিশোধ হিসেবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলি হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন কিনা।

জবাবে তিনি বলেন, আমরা সবসময় এ ধরনের সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। আমি আপনাকে যা বলতে পারি তা হল যে, ইরানে আমাদের পরিদর্শকদের ইরান সরকার জানিয়েছে গত রোববার আমরা যেসব পারমাণবিক স্থাপনা পরিদর্শন করছি, নিরাপত্তার বিবেচনায় নিয়ে সেগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি জানান, সোমবার ইরানের সবগুলো পারমানবিক স্থাপনা বন্ধ ছিলো। পরের দিন মঙ্গলবারও তারা সেসব কেন্দ্র বন্ধ দেখতে পেয়েছেন।

গ্রসি জানান, আন্তর্জাতিক পরিদর্শকদের বলা হয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত তারা যেন ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে ফিরে না যান।

ইরান দামেস্কের একটি কনস্যুলার ভবনে একটি বিমান হামলার প্রতিশোধ নিতে রোববার ভোরে ইসরাইলে তিনশ’র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরাইল দাবি করেছে, বেশিরভাগ মিসাইল ও ড্রোনকে মাঝ আকাশেই নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে। এরপরই পাল্টা হামলার হুমকি দিয়েছে তেল আবিব।

ইসরাইল আগেও মধ্যপ্রাচ্যে বিভিন্ন পারমাণবিক স্থাপনায় অভিযান চালিয়েছে। ১৯৮১ সালে ওয়াশিংটনের বিরোধিতা সত্ত্বেও সাদ্দাম হোসেনের ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লিতে বোমা হামলা করে ইসরাইল। এছাড়া ২০১৮ সালে সিরিয়ায় একটি চুল্লিতে গোপনে বিমান হামলার কথা স্বীকার করে দেশটি।

এআর
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর