ক্রিকেট দলের নতুন স্পিন কোচ মুশতাক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১১:০৬ পিএম

বাংলাদেশের নতুন স্পিন বোলিং কোচ হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ। 

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বিশ্বকাপের পর জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব ছেড়ে যান রঙ্গনা হেরাথ। এই লঙ্কানের উত্তরসূরি হিসেবে এতদিন কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। এবার নিয়ে আসছে মুশতাক আহমেদকে।  

বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজ থেকেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি।  

এর আগে অনেকগুলো দেশেই স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন মুশতাক। ইংল্যান্ড, পাকিস্তানের পাশাপাশি বিশ্বকাপের স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজের দায়িত্বেও ছিলেন তিনি।  

বিসিবির বিজ্ঞপ্তিতে মুশতাক বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আমি দায়িত্ব পালন ও নিজের অভিজ্ঞতা খেলোয়াড়দের সঙ্গে ভাগ করতে মুখিয়ে আছি, কারণ তাদের শেখানো যায়। আমি সবসময় বিশ্বাস  করি তারা দুনিয়ার অন্যতম ভয়ঙ্কর দল। ওরা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে, কারণ সেই সামর্থ্য, রসদ ও প্রতিভা ওদের আছে। এই বিশ্বাসটা ওদের মধ্যে গেঁথে দেওয়ার চেষ্টা করব আমি। এই দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’

পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপ জয়ের নায়কদের একজন মুশতাক। টেস্ট ক্রিকেটেও বল হাতে তিনি ছিলেন সফল। দারুণ কিছু ম্যাচ জেতানো পারফরম্যান্স তার আছে। ৫২ টেস্ট খেলে ১৮৫ উইকেট নিয়েছেন তিনি, ১৪৪ ওয়ানডে খেলে উইকেট ১৬১ টি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০৯ ম্যাচ খেলে তার উইকেট ১ হাজার ৪০৭টি। ইনিংসে চার উইকেট নিয়েছেন ১০৪ বার, ম্যাচে ১০ উইকেট ৩২ বার।

এআর
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে ম্যাচের শেষ দিন ৩ উইকেট দরকার স্বাগতিক বাংলাদেশের। অন্যদিকে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২১ রান।  
ঢাকা টেস্ট জয়ের পর এবার সিলেট টেস্ট জয়ের হাতছানি। সিরিজের শেষ টেস্ট জিততে মুশফিকুর রহিমের রেকর্ড গড়া ১৩৭ রানের ওপর ভর করে জয়ের জন্য পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিলো স্বাগতিক বাংলাদেশ। 
নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক নতুন ইতিহাস রচনা করলেন পাকিস্তানের অধিনায়ক ও অলরাউন্ডার ফাতিমা সানা। জিম্বাবুয়ের বিরুদ্ধে মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূরণ করে নারী ক্রিকেটের ইতিহাসে...
পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করে ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছে স্বাগতিকরা।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর