টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পিএম

চলতি মৌসুমে গরমের তেজ বাড়তেই গা জ্বালা করা তাপমাত্রায় পুড়ছে চুয়াডাঙ্গার মানুষসহ সব প্রাণী। বুধবার দুপুর তিনটায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। যা এদিন দেশের সর্বোচ্চ। 

বুধবার দুপুরে এ তথ্য জানায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস। এর আগে জেলায় ৪০ দশমিক ছয় ডিগ্রি তাপমাত্রার খবর দিয়েছিল আবহাওয়া অফিস।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এ অবস্থা আরও কিছুদিন চলতে পারে। এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। এ বছর পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মার্চ, এপ্রিলে গড় তাপমাত্রা বেড়ে যায়। আর চুয়াডাঙ্গা জেলার অবস্থান কর্কটক্রান্তি রেখার কাছাকাছি হওয়ায় প্রতি বছর মার্চ ও এপ্রিলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে জানা গেছে, গত এক এপ্রিল চুয়াডাঙ্গায় প্রথম মাঝারি তাপপ্রবাহ শুরু হয়। ওই দিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তাপমাত্রার হিসাবে এক থেকে পাঁচ এপ্রিল টানা পাঁচ দিন মাঝারি তাপপ্রবাহ ছিল। ছয় এপ্রিল দুই দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হয়। এরপর থেকে ৩৮-৪০ ডিগ্রির মধ্যে টানা তাপপ্রবাহ চলছে।

এদিকে বাগেরহাটে ৪০ দশমিক তিন ডিগ্রি তাপমাত্রার খবর পাওয়া গেছে।

অপরদিকে ঢাকাতে স্বভাবিক তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা থাকলেও সকালে তা রেকর্ড হয়েছে ৩৮ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ ডিগ্রি বেশি।

৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু তাপপ্রবাহ বলা হয়ে থাকে। এছাড়া ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসকে প্রচণ্ড তাপপ্রবাহ ও ৪২ ডিগ্রির বেশি তাপমাত্রাকে খুব প্রচণ্ড তাপপ্রবাহ বলা হয়।

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর