যুদ্ধে নিহত হয়েছে ৫০ হাজার রুশ সেনা: বিবিসি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পিএম

ইউক্রেন যুদ্ধে ৫০ হাজারেরও বেশি রুশ সেনার মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি। সেখানে বিবিসি দাবি করেছে, এই তথ্য তারা নিশ্চিত করতে পারবেন। মস্কো নিহতের যে সংখ্যা দিয়েছে তার চাইতে আটগুণ বেশি এই সংখ্যা।  

বিবিসি'র তথ্য অনুযায়ী, প্রথম বছরের তুলনায় যুদ্ধের দ্বিতীয় বছরে বেশি সংখ্যক সেনা নিহত হয়েছে, ২৭ হাজার ৩০০ জন। বিবিসি বলছে, এই সংখ্যায় রুশ নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহানস্কের মিলিশিয়া বাহিনীর যাদের মৃত্যু হয়েছে তাদের যুক্ত করা হয়নি। এদের যুক্ত করা হলে মৃতের সংখ্যা আরও বেশি হবে।

২০২২ সালে ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মৃতের হিসাব রাখছে বিবিসি রাশিয়া, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা। রাশিয়ার বিভিন্ন কবরস্থানে নতুন কবরের তালিকা থেকে নিহত সেনাদের পরিচয় নিশ্চিত করছে এসব প্রতিষ্ঠান। 

বিবিসি জানিয়েছে, যুদ্ধের বিভিন্ন দাপ্তরিক প্রতিবেদন, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন এবং সামাজিক মাধ্যমের মতো ওপেন সোর্স থেকে নিহতের সংখ্যা বের করা চেষ্টা করেছে। বিবিসি বলছে, যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০ রুশ সেনা মারা গেছেন। এনিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি রাশিয়া। 

বিবিসি আরও জানিয়েছে, রুশ সেনা নিহত হওয়ার এই পরিসংখ্যানে রাশিয়া অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্কে নিহত মিলিশিয়াদের সংখ্যা অন্তর্ভুক্ত নয়। সেগুলো হিসাবে নিলে সামগ্রিক সেনা মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের কয়েক গুণ বেশি হবে। তবে এ সংখ্যা নিয়ে রুশ কর্তৃপক্ষ কোনো কথা বলেনি।

এদিকে ইউক্রেনও যুদ্ধক্ষেত্রে প্রাণহানির সংখ্যা খুব কমই প্রকাশ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধের দু’বছর পূর্তিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। যদিও বিবিসি বলছে, প্রকৃত সংখ্যা এই চেয়ে অনেক অনেক বেশি হবে। 

এআরএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর