বিএনপির পর আওয়ামী লীগের সমাবেশও স্থগিত

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:৪০ পিএম

পুলিশের অনুমতি না পাওয়ায় শুক্রবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ স্থগিত করা হয়েছে। তবে পরে সমাবেশটি কবে হতে তা জানানো হয়নি।

সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শুক্রবার বিকেল তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। তাই পূর্ব নির্ধারিত সমাবেশটি আপাতত হচ্ছে না। সমাবেশে তারিখ পরে জানানো হবে।  

আগামী ২৬ এপ্রিল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। গত ২০ এপ্রিল এ বিষয়ে ডিএমপি কমিশনারকে অবহিত করে চিঠি দেয় দলটি। এরই মধ্যে বিএনপির ২৬ এপ্রিলের সমাবেশের ঘোষণায় রাজনৈতিক অঙ্গনেও উত্তাপ ছড়ায়। 

পরে সোমবার দলটির পক্ষ থেকে জানানো হয়, গরমে সতর্কতামূলক ‘হিট অ্যালার্টের’ সময় বাড়ানোর কারণে সমাবেশ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাপদাহ সহনীয় পর্যায়ে এলে সমাবেশ ও মিছিল কর্মসূচির পরবর্তী তারিখ জানানো হবে।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশের ঘোষণার পর একই দিন রাজধানীতে সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগও। তবে পুলিশের অনুমতি না পেয়ে তা ভেস্তে যায়।

দুই দলের এমন কর্মসূচি ঘোষনার মধ্য দিয়ে গত বছরের ২৮ অক্টোবরের পর আবারও রাজপথে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। ২৮ অক্টোবর সবশেষ ঢাকায় বড় কর্মসূচি পালন করে বিএনপি। ওইদিন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ডাক দেয় তারা। নজিরবিহীন অরাজকতা এবং জ্বালাও-পোড়াওয়ে নিহত হন এক পুলিশ সদস্য। গুরুতর আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

আক্রান্ত হয় প্রধান বিচারপতির বাসভবন, রাজারবাগ পুলিশ  হাসপাতালসহ বেশকিছু স্থাপনা। এসব ঘটনায় করা মামলায় দলের মহসাচিবসহ শীর্ষ পর্যায়ের প্রায় সব নেতাই গ্রেপ্তার হন তখন। এর মধ্যে সাত জানুয়ারি বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পরে এই প্রথম সমাববেশের ডাক দেয় বিএনপি। পরে গরমের কারণ দেখিয়ে আপাতত স্থগিত করে দলটি।

একাত্তর/এসি
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের...
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহভাজন অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর...
জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের’ রায় বলে মন্তব্য করায় আদালত অবমাননার...
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর