তাপদাহ নেই, শীতল আবহাওয়া সিলেটে

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পিএম

সমগ্র বাংলাদেশ যেখানে গরমে পুড়ছে সেখানে শীতল আবহাওয়া সিলেটে। প্রায় প্রতিদিনই হচ্ছে বৃষ্টি, শীতল বাতাসে প্রশান্তিতে মানুষ। আবহাওয়াবিদরা বলছেন, হাওর, পাহাড়, টিলা, আর অসংখ্যা গাছপালা ঘিরে থাকায় সিলেটে তাপদাহ প্রভাব ফেলছে না।

জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৫ ডিগ্রি আর সর্বনিম্ন ২০। তাপদাহ কমাতে তাই বেশি করে গাছ লাগানোর পরামর্শ আবহাওয়াবিদদের।

তীব্র গরমে যখন পুড়ছে সমগ্র বাংলাদেশ আর বৃষ্টির জন্য বিভিন্ন জেলায় চলছে প্রার্থনা, ঠিক তখন ভিন্নচিত্র প্রকৃতিকন্যা পুণ্যভূমি সিলেটে। 

গ্রীষ্মকালে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি রেকর্ড হয় ২০১৪ সালে। এর বেশি উত্তাপ কখনোই দেখেনি সিলেটবাসী।

স্থানীয় বাসিন্দারা বলছেন, জেলার চার দিকে পাহাড়, বন, গাছ থাকায় এমন শীতল আবহাওয়া অনুভব করছেন তারা। প্রায় সব দিন রাত ১২টার পর থেকে শীত অনুভূত হয়।

সিলেটের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, ভৌগোলিক দিক থেকে সিলেটের অবস্থান ভালো। জেলার তিনদিকে পাহাড় আর একদিকে হাওর। আর অন্য দিকে চা-বাগান ও টিলা। প্রতিটি বাসা বাড়িতেই আছে গাছপালা। যে কারণে শীতল আবহাওয়া আর বৃষ্টি এখানে নিয়মিত।

তবে ভবিষ্যতে জলাধার ভরাট ও পাহাড়-টিলা কাটা হলে দেশের উত্তর এবং মধ্যাঞ্চলের মতো অবস্থা হবে সিলেটেরও হতে পারে বলে সতর্কতাও দেন এই আবহাওয়াবিদ।

 

একাত্তর/জো
সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
সিলেটের জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযানে একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটনেটর এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
দেশের শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ ফাঁকিমুক্ত ও আধুনিক করতে আগামী জুলাইয়ের বাজেট থেকে ‘স্মার্ট ক্লাসরুম’ চালু এবং শিক্ষকদের সরকারিভাবে ট্যাবলেট (ট্যাব) দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর