চুয়াডাঙ্গায় টানা ২৭ দিন ধরে অতি তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। ফলে মানুষসহ পশুপাখি নানা রোগে আক্রান্ত হচ্ছে। এছাড়া বাতাসে আদ্রতা বাড়তে থাকায় ভ্যাপসা গরমে জীবন অতিষ্ট হয়ে উঠেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের রকিবুল হাসান জানান, শনিবার দুপুর ১২টায় জেলার তাপমাত্রা ৩৯ দশমিক তিন ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
এর আগে শুক্রবার বেলা তিনটায় চুয়াডাঙ্গায় তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে।
চলতি বছরে দীর্ঘসময় ধরে চলা অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে সারাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি।
এর আগে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২০১৪ সালের ২১ মে। সে সময় পারদ উঠেছিলো ৪৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে। আর ২০২১ সালের ১৯ ও ২০ এপ্রিল তাপমাত্রা উঠেছিলো ৪২ দশমিক আট ডিগ্রিতে।
বাগেরহাটে যাত্রীবাহী ভ্যানে ট্রাকের চাপা, নিহত তিন