রেকর্ড সৃষ্টি করে চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:০৯ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চুয়াডাঙ্গায় রেকর্ড হলো বছরের সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার বেলা তিনটার সময় চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা এ বছরে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।

এর আগে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২০১৪ সালের ২১ মে। সে সময় পারদ উঠেছিলো ৪৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। আর ২০২১ সালের ১৯ ও ২০ এপ্রিল জেলার তাপমাত্রা উঠেছিলো ৪২ দশমিক ৮ ডিগ্রিতে।

এ বছর এপ্রিলের শুরু থেকেই রাজশাহী বিভাগ দিয়ে তাপপ্রবাহ শুরু হয় এবং পরে তা সারাদেশেই ছড়িয়ে পড়ে এবং কোথাও কোথাও অতি তীব্র তাপপ্রবাহে রূপ নেয়।

এবারই দেশের ওপর দিয়ে দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ১৯৪৮ থেকে হিসাব করলে গত ৭৬ বছরের মধ্যে এবারের তাপদাহের স্থায়িত্ব বেশি। আর এই তাপদাহ বিস্তৃত হয়েছে বিশাল এলাকা নিয়ে।

এবার অতি তীব্র আবহাওয়ার মধ্যে গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হচ্ছে। আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত ২০ এপ্রিল এ জেলায় সর্বোচ্চ ৪২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপর বেশিরভাগ দিনই ৪২ ডিগ্রির বেশি থাকছে। শনিবার পৌঁছয় ৪২ দশমিক ৭ ডিগ্রিতে।

দেশে সবচেয়ে দীর্ঘসময় ধরে চলা তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। হিট স্ট্রোকে প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর আসছে। গরমে নানা রোগেই আক্রান্ত হচ্ছে মানুষ, দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে পানি সংকট।

আরবি
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চুয়াডাঙ্গা। একই সাথে বেড়ে গেছে শীতের তীব্রতা। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মৃদু শৈত্য প্রবাহের কাছে পৌঁছে গেছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর