নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যায় গ্রেপ্তার চার

আপডেট : ০১ মে ২০২৪, ০৫:২৯ পিএম

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- লালপুর উপজেলার মো. সুমন (২৮), মো. লিটন (৪৪), মোহাম্মদ তমাল (২২) ও মোহাম্মদ রবিউল (৪৪)।

লালপুর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ জানান, বুধবার দুপুরে নিহতের ভাই মাসুদ রানা বাদি হয়ে ১৬ জনকে আসামি করে লালপুর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চার জনকে গ্রেপ্তার করে।

এর আগে মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার আজিমপুর রেলস্টেশনে রবিউল ইসলামের মিষ্টির দোকানের সামনে দুর্বৃত্তরা গুলি করে মঞ্জুকে হত্যা করে। 

বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, আধিপত্য বিস্তার ও নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ ভোটকে কেন্দ্র করে জাহারুল ও মঞ্জুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

মঞ্জুর ভাই মাসুদ রানা জানান, অন্তত ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত অস্ত্র নিয়ে এসে মঞ্জুর মাথায় ও পেটে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

লালপুর থানার অফিসার ইনচার্জ নাসিম আহমেদ জানান, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর গোপালপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহারুল ইসলামকে নর্থ বেঙ্গল চিনিকল গেটের সামনে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মঞ্জুর হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন।

একাত্তর/এসি
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। পাশাপাশি জিয়াউর...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর