গাজীপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

আপডেট : ০৩ মে ২০২৪, ০৩:০৮ পিএম

গাজীপুরে তুচ্ছ ঘটনার জেরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে মারামারি ও বাস ভাঙচুরের ঘটনায় গাজীপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা।

শুক্রবার দুপুর পর্যন্তও ঢাকা-গাজীপুর রুটে বাস চলাচল বন্ধ ছিল। তবে এ রাস্তায় চলাচলকারী অন্যান্য রুটের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর সদর থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে শিববাড়ি মোড় এলাকায় ডুয়েটের কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে বাসস্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে সামান্য ধাক্কা দেয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই শিক্ষার্থীরা। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে শ্রমিকদের সংঘর্ষ বাধে। এসময় শিক্ষার্থীরা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলা করে। 

এ ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে সকাল থেকে গাজীপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী সব বাস বন্ধ করে দেয় শ্রমিকরা। তবে ওই রুটে অন্যান্য বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, গাজীপুরের রাস্তায় চলাচলকারী অন্যান্য সকল রুটের পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম রাফিসহ পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে বিষয়টি সুরাহা করে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর