হুবহু মানুষের মুখের ভাব অনুকরণ করতে পারে যে রোবট

আপডেট : ০৬ মে ২০২৪, ০৪:০১ পিএম

কলম্বিয়া ইউনিভার্সিটির প্রকৌশলীরা একটি রোবট বানিয়েছেন, যা হুবহু মানুষের মুখের ভাব অনুকরণ করতে পারে।

গবেষকরা বলেছেন, এই রোবট মানুষ এবং রোবটের মধ্যে অমৌখিক যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি।

‘ইমো’ নামের এই রোবটটি মানুষ এবং রোবটের মধ্যে নতুন এক মাত্রা যোগ করবে বলে দাবি ওই প্রকৌশলীদের। তারা বলছেন, ইতিমধ্যই কিছু কথোপোকথনও যুক্ত করা হয়েছে, যা ইমোর কাজগুলো সহজেই বুঝতে সাহায্য করবে।

এর আগে বেশ কিছু রোবট চ্যাট জিপিটির সাহায্যে মৌখিক যোগাযোগ করতে পেরেছিলো। কিন্তু সেই রোবটগুলোর ভঙ্গি প্রকাশের ক্ষেত্রে কিছুটা কমতি ছিলো।

গবেষকরা মনে করছেন, ইমো নামের এই রোবটটি অন্য রোবটের মতো কথা বলতে না পারলেও মুখের ভঙ্গি বা ইঙ্গিত দিয়ে সহজেই যোগাযোগ করতে পারবে মানুষ কিংবা রোবটের সাথে। 

সায়েন্স রোবটিক্সে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ইমো মানুষের অভিব্যক্তি অনুমান করতে পারে এবং একই সাথে তাদের অনুকরণও করতে পারে। এমনকি অনুকরণ করার প্রায় আটশ’ ৪০ মিলি সেকেন্ড আগেই কোনো ব্যক্তির আসন্ন হাসির পূর্বাভাসও দিতে পারে রোবট ইমো।

গবেষণাটির প্রধান লেখক ইউহাং হু জানান, যান্ত্রিকভাবে অভিব্যক্তিপূর্ণ মুখ তৈরি করা বেশ জটিল ছিলো। এছাড়া প্রাকৃতিক এই মুখের ভঙ্গিমা প্রকাশ করানোর বিষয়গুলো সময়সাপেক্ষ ছিলো। কারণ ২৬টি অ্যাকচুয়েটর তৈরি করাই ছিল মূল চ্যালেঞ্জ।

এআই মডেল দ্বারা চালিত রোবটগুলো আরও উন্নত ও জটিল হয়ে উঠছে। কিন্তু প্রযুক্তিতে সবকিছু নতুন সংযোজন ও সবকিছু আরও সহজ করে তোলা সময়সাপেক্ষ।

ইউহাং হু বলেন, আমরা পরবর্তী ধাপে মৌখিক যোগাযোগের মাধ্যমটি আরও উন্নত করবো। এবং ইমোকে আরও স্বাভাবিক কথোপকথনে নিযুক্ত করাই এখন মূল লক্ষ্য।

ইমো রোবটটি মানুষের মতোই মুখের ভাব প্রকাশে ২৬টি অ্যাকচুয়েটর ব্যবহার করে এবং এটি সিলিকনের তৈরি একটি মাস্ক দিয়ে আবৃত। প্রাণবন্ত মিথস্ক্রিয়া এবং চোখের যোগাযোগের জন্য এটির চোখে উচ্চ-রেজোলিউশন ক্যামেরা রয়েছে।

 

একাত্তর/আরএ
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
বেইজিংয়ের অলিম্পিক স্পিড স্কেটিং অ্যারেনায় সপ্তাহান্তে আয়োজিত 'বিশ্ব রোবট গেমসে' রূপকথার চেয়েও অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে দিল চীনের মুখবিহীন মানবাকৃতির রোবটগুলো! অ্যাথলেটিকস থেকে শুরু করে বক্সিং, ফুটবল...
গতির রাজা উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডও এবার মানবদেহের গণ্ডি ছাড়িয়ে যন্ত্রের দখলে চলে গেল! চিনের বিখ্যাত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান 'অনার'-এর নিজস্ব প্রযুক্তিতে তৈরি হিউম্যানয়েড রোবট...
মে দিবসের পাঁচদিনের লম্বা ছুটিতে চীনের ঝেজিয়াং প্রদেশের হংজু শহরে পর্যটকদের ঢল সামলাতে রাস্তায় নামানো হয় ১৫টি বুদ্ধিমান পুলিশ রোবট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর