দুই হাসপাতাল ঘুরে পথেই প্রাণ গেলো সাজেকে গুলিবিদ্ধ শিশুটির

আপডেট : ০৭ মে ২০২৪, ১১:১৪ এএম

সাজেকের দুর্গম গন্ডাছড়া এলাকায় ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে ঘণ্টা ব্যাপী গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ শিশু রোমিও ত্রিপুরা মারা গেছে।

রোববার দিবাগত রাত পৌনে দুইটার দিকে দুটি হাসপাতাল ঘুরে লাইফ সাপোর্ট না পেয়ে অ্যাম্বুলেন্সের ভেতরেই তার মৃত্যু হয়েছে। 

শিশুটির বাবা জানান, রোববার রাত ১১টায় চমেকের চিকিৎসক রোমিওকে পি. আইসিইউতে রেফার করেন। কিন্তু সিট খালি ছিল না। তাই সেখানে থেকে অ্যাম্বুলেন্সে করে ডেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক লাইফ সাপোর্ট লাগবে বলে জানান। কিন্তু ডেন্টাল হাসপাতালে লাইফ সাপোর্ট না থাকায় সেখানে থেকে এশিয়ান হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়। 

সন্তান হারানো বাবা এসময় পাহাড়ে গোলাগুলি বন্ধেরও দাবি জানান। 

এদিকে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার শিশুটির সৎকারের জন্য পরিবারে ১০ হাজার টাকা দিয়েছেন।

১২ ফেব্রুয়ারি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গন্ডছড়ায় আঞ্চলিক দুই সশস্ত্র দলের গোলাগুলিতে রোমিও ত্রিপুরা আহত হয়। তখন রাষ্ট্রপতি সাজেকে অবস্থান করছিলেন।

আহত রোমিওকে বিজিবি ও স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার করে প্রথমে সাজেক অস্থায়ী হাসপাতাল ও পরে রাতেই চমেকে পাঠানো হয়। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক, খাগড়াছড়ি জেলা পরিষদ ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের আর্থিক অনুদানে দীর্ঘ তিন মাস চমেকের ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের তত্ত্বাবধানে রোমিও  চিকিৎসা চলে। কিন্তু শেষে দুই হাসপাতাল ঘুরে পথে প্রাণ গেলো শিশুটির।

একাত্তর/এসি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি (চাঁদের গাড়ি) খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ আরও ১২ জন।
রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে আগুন নির্বাপণের গুরুত্ব বিবেচনায় অস্থায়ীভাবে আপাতত ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখতে মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর