রূপগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ মে ২০২৪, ০৬:২৩ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুইদিন পর গৌরাঙ্গ চন্দ্র দাস (৪৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্বাচল বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের দোতলা কার পার্কিংয়ের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গৌরাঙ্গ চন্দ্র দাস রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার ললিত মোহনের ছেলে। তিনি এলাকায় বিভিন্ন অনুষ্ঠানে ভিডিও প্রোগ্রামের কাজ করতেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা জানান, গত রোববার সকালে গৌরাঙ্গ চন্দ্র দাস নিজ বাড়ি থেকে কাঞ্চন বাজারে চুল কাটানোর উদ্দেশে বের হন। রাত ১১টার দিকে তার সাথে মোবাইলে ভগ্নিপতি কৃষ্ণ গোপালের সাথে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তার খোঁজ করতে থাকে পরিবার।  

এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পূর্বাচল বঙ্গবন্ধু চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের দোতলা কার পার্কিংয়ের নিচতলায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে সেখানকার দায়িত্ব কর্মকর্তারা পুলিশকে খবর দেয়। পরে পরিবারের লোকজন এসে গৌরাঙ্গ দাসের মরদেহ শনাক্ত করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে এখনও বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা। 

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে নৌপুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বৈদ্যেরবাজার এলাকা থেকে তাদের আটক করা...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা...
সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর