জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা নস্যাতের দাবি, দুই কর্নেল গ্রেপ্তার

আপডেট : ০৭ মে ২০২৪, ১০:৫৯ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং দেশটির অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তাদের হত্যার একটি রুশ ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বলে দিবে করেছে ইউক্রেনীয় নিরাপত্তা পরিষেবা (এসবিইউ)।

মঙ্গলবার এসবিইউ'র বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ঘটনায় ইউক্রেন সরকারের সুরক্ষা ইউনিটের দুই কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কর্নেলরা রাশিয়ান স্টেট সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) এজেন্টদের একটি নেটওয়ার্কের অংশ ছিলো বলে অভিযোগ কিয়েভের।

এসবিইউ বলছে, অভিযুক্তরা জেলেনস্কির দেহরক্ষীদের মধ্যে এমন 'নির্বাহক' খুঁজছিলেন যারা ইউক্রেনের প্রেসিডেন্টকে অপহরণ ও হত্যা করতে পারে।  

যদিও ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভ একই ধরনের অভিযোগ করে আসছে। এর আগে জেলেনস্কি বলেছিলেন, তিনি রাশিয়ার 'এক নম্বর লক্ষ্য'।

কিন্তু এই কথিত চক্রান্ত আগের অভিযোগগুলো থেকে আলাদা কারণ, এবার সরাসরি ইউক্রেনীয় কর্নেলদের হাত করেছে রাশিয়া। যাদের কাজ ছিলো ইউক্রেনের পক্ষে কাজ করা এবং কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখা। অথচ ঘটনা ঘটেছে পুরোপুরি উল্টো, তারা কাজ করছে রাশিয়ার পক্ষে। 

এসবিইউ'র দাবি, জেলেনস্কি একা নন, ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ এবং এসবিইউ প্রধান ভাসিল মালিউকও রাশিয়ার লক্ষ্য ছিলো।

এমনকি গেলো ৫ মে, অর্থোডক্স ইস্টারের আগে বুদানভকে হত্যা করার পরিকল্পনা করেছিল ওই দুই ইউক্রেনীয় কর্নেল ও তাদের সঙ্গীরা। তবে ইউক্রেনের আর কোন কোন কর্মকর্তা এর সাথে জড়িত ছিলো তা জানায়নি কিয়েভ।  

সংস্থাটি বলছে, চক্রান্তকারীরা বুদানভের অবস্থান সম্পর্কে তথ্য পেতে গুপ্তচর ব্যবহার করার পরিকল্পনা করেছিল, যাতে তারা রকেট, ড্রোন এবং অ্যান্টি ট্যাংক গ্রেনেড দিয়ে আক্রমণ চালাতে পারে। গ্রেপ্তার কর্নেলদের মধ্যে একজন এরইমধ্যে ড্রোন এবং অ্যান্টি-পারসনেল মাইন কিনেছিলেন। 

এসবিইউ প্রধান ভ্যাসিল মালিউক বলেন, পুতিনকে একটি 'উপহার' দিতেই হামলা চালাতে চেয়েছিল অভিযুক্তরা।  

তিনি আরও বলেন, রাশিয়ার বিশেষ পরিষেবাগুলোর ব্যর্থতায় এ হামলা ভেস্তে গেছে। 

তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয় আমাদের শত্রু অনেক শক্তিশালী এবং অভিজ্ঞ উল্লেখ করে তিনি বলেন, তাকে অবমূল্যায়ন করা যায় না। 

এসবিইউ বলছে, রাশিয়ান স্টেট সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) তিনজন কর্মকর্তা এ বিষয়ে তদারকি করছিল।

তাদের মধ্যে একজন দিমিত্রো পার্লিন, যিনি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের আগে থেকেই গুপ্তচর নিয়োগ করেছিলেন। 

আরেক এফএসবি কর্মকর্তা ওলেক্সি কর্নেভ, যিনি গ্রেপ্তার ইউক্রেনীয় কর্নেলদের একজনের সাথে আক্রমণের আগে ইউক্রেনের প্রতিবেশী একদেশে 'ষড়যন্ত্রমূলক' বৈঠক করেছিলেন। 

রাশিয়া কীভাবে অভিযুক্তদের আত্মীয়দের মাধ্যমে তাদের হাজার হাজার ডলার দিয়েছিল, সন্দেহভাজনদের একজনকে জিজ্ঞাসাবাদে তা জানা গেছে। 

পুরো প্লটটি একটি থ্রিলারের মতো মনে হলেও ইউক্রেনের যুদ্ধকালীন নেতারা ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন কিয়েভ কর্মকর্তারা। 

এর আগে গত মাসে, জেলেনস্কির সম্ভাব্য হত্যাকাণ্ডে রাশিয়ান গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার দায়ে এক পোলিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। 

এসবের মধ্যেই গেলো সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্টের নামে 'ওয়ান্টেড' ঘোষণা করে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

কিয়েভের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলছে, এর মধ্যদিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় যন্ত্রের হতাশা এবং প্রচারণা উন্মোচিত হয়েছে। 

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর